Wednesday, September 16, 2026

চাঁদপুর সদর উপজেলা

বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার : শেখ ফরিদ আহমেদ

বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার : শেখ ফরিদ আহমেদ

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে সদর ও হাইমচর উপজেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৭১ জন মেধাবী ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের মুনিরা ভবনে চাঁদপুর জেলা শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক […]

ফরিদগঞ্জ উপজেলা সংবাদ

কড়ৈতলী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে বেহাল দশা

কড়ৈতলী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে বেহাল দশা

ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জ উপজেলার কড়ৈতলী মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অযত্ন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগ তুলে কেন্দ্রটি দ্রুত সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং নিয়মিত সেবা চালুর দাবি জানিয়েছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কেন্দ্রটির বর্তমান পরিস্থিতি তুলে ধরেন আবুল হাসানাত নামের এক ব্যক্তি। তিনি অভিযোগ করেন, […]

মতলব উত্তর উপজেলা সংবাদ

ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগ

ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগ

মতলব উত্তর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজনের কথা বলে উপজেলার ৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানপ্রতি ৩ হাজার ৫০০ টাকা করে মোট ২ লাখ ২০ হাজার ৫০০ টাকা ক্রীড়া ফি আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, একাডেমিক সুপারভাইজার ও মাধ্যমিক শিক্ষক সমিতির বিরুদ্ধে এ অভিযোগ করেছেন একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান […]

মতলব দক্ষিণ উপজেলা সংবাদ

হাইমচরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

হাইমচরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

আবুল কালাম আজাদ : প্রধানমন্ত্রীর নির্দেশনায় চাঁদপুরের হাইমচর উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। হাইমচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নজরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

শাহরাস্তি উপজেলা সংবাদ

শাহরাস্তিতে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

শাহরাস্তিতে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

শাহরাস্তি প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় হাজেরা বেগম (৪২) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মহিলা ওয়ার্ডে তার মৃত্যু হয়। হাজেরা লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা বাজার ইউনিয়নের জামালপুর গ্রামের শেখের বাড়ির বাসিন্দা এবং আক্তার হোসেনের স্ত্রী। তিনি দীর্ঘদিন লিভারের সমস্যায় ভুগছিলেন। শুক্রবার রাত সাড়ে ৮টায় তাকে […]

হাইমচর উপজেলা সংবাদ

হাইমচরে গ্রামীণ বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

হাইমচরে গ্রামীণ বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

আবুল কালাম আজাদ : হাইমচর উপজেলা সদর আলগী বাজারের পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও কার্যকর, অংশগ্রহণমূলক ও টেকসই করার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘সমন্বিত গ্রামীণ বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি বিষয়ক পাইলট কার্যক্রম’-এর আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বাজার বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে […]

হাজীগঞ্জ উপজেলা সংবাদ

হাজীগঞ্জ ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ

হাজীগঞ্জ ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ

হাজীগঞ্জ প্রতিনিধি : হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের ৩০ সদস্য শপথ নিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন তাদের শপথ বাক্য পাঠ করান। সমিতির সভাপতি মো. সালাহ্উদ্দিন ফারুক মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন […]

কচুয়া উপজেলা সংবাদ

কচুয়ায় মানবতার সেবায় গীতা স্কুল পরিচালনা পরিষদ

কচুয়ায় মানবতার সেবায় গীতা স্কুল পরিচালনা পরিষদ

কচুয়া প্রতিনিধি : মানবতার সেবায় চাঁদপুরের কচুয়া উপজেলায় দরিদ্র ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে গীতা স্কুল পরিচালনা পরিষদ (জিএসপিপি)। সংগঠনটির জিএসপিপি ফ্যামিলি শপের মাধ্যমে যাচাই-বাছাই করা উপকারভোগী পরিবারের মধ্যে কম মূল্যে চাল, ডাল, আলু, লবণসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। ‘গীতার আলোয় আলোকিত হোক জীবন’—এই মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ ও ভারতে গীতা স্কুল পরিচালনা করে […]

া্ব

🟡 বস্তুনিষ্ঠ সংবাদ পেতে ফলো করুন

আর্কাইভ