জাহাঙ্গীর আলম প্রধান : মতলব দক্ষিণের ১৩৮ নম্বর কাচিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মতলব দক্ষিণ উপজেলার ১৩৮ নম্বর কাচিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত ২ সেপ্টেম্বর বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি রিয়াদুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মতলব দক্ষিণ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মজিবুর রহমান, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন কবির প্রধান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক মামুন মিয়া ও সাংগঠনিক সম্পাদক শরফুদ্দিন মৃধা।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহসভাপতি সাইফুল ইসলাম পাটোয়ারী, অভিভাবক সদস্য জীবন মিয়াজি ও তাজুল ইসলাম পাটোয়ারী, বিদ্যুৎসাহী সদস্য নয়ন আক্তার, অভিভাবক আইরিন সুলতানা, অপ্রাপ্ত শিক্ষক মাইনুল হক নিয়াজী, কাচিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনির হোসেন এবং কাচিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসরাত জাহান।
অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা বৃত্তিপ্রাপ্ত ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

