আবুল কালাম আজাদ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাইমচর উপজেলায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় দলীয় নেতারা বিএনপির প্রতিষ্ঠা ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য দেন।
বক্তব্য দেন দলীয় নেতা মিজানুর রহমান শেখ, বিল্লাল হোসেন আখন, কামাল হোসেন, হারুনুর রশিদ গাজী, কুদ্দুস মেহনতী, আবু তাহের সদ্দার ও আবুল কালাম আজাদ।
এ ছাড়া অনুষ্ঠানে হাইমচর উপজেলা যুবদলের আহ্বায়ক জহির মাঝি, সদস্য সচিব মান্নান আখনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রদলের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল আখন ও সাধারণ সম্পাদক মিল্লাত মাঝি।
চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিনিধিদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট কোহিনুর রশিদ এবং জেলা ছাত্রদলের নাসিমা বেগম।
আলোচনা সভা শেষে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা আনসারী।
পরে হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

