ষাটনল ইউনিয়ন পরিষদে জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শন

ষাটনল ইউনিয়ন পরিষদে জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শন

মতলব উত্তর প্রতিনিধি :  চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান মঙ্গলবার (৭ জুলাই) মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন। এ সময় তিনি পরিষদের প্রশাসনিক কার্যক্রম, দাপ্তরিক নথিপত্র, সেবা প্রদান পদ্ধতি এবং সার্বিক অফিস ব্যবস্থাপনা সরেজমিনে পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে জনকল্যাণমূলক ও মানবিক প্রশাসন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এছাড়া […]

Continue Reading
মেঘনার ঘূর্ণিস্রোতে ডুবল ধান-চালবোঝাই কার্গো

মেঘনার ঘূর্ণিস্রোতে ডুবল ধান-চালবোঝাই কার্গো

মাও. সাইফুল্লাহ : চাঁদপুরের পদ্মা-মেঘনা-ডাকাতিয়া নদীর ত্রিমোহনায় প্রবল ঘূর্ণিস্রোতের কবলে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ উল্টে ডুবে গেছে। বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে পুরানবাজার ঘাটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়েছেন। এ ঘটনায় প্রায় ৫ হাজার বস্তা ধান ও চাল পানিতে তলিয়ে […]

Continue Reading
চাঁদপুর জেলার স্থানীয় পত্রিকার সম্পাদকগণের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়

চাঁদপুর জেলার স্থানীয় পত্রিকার সম্পাদকগণের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়

  বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ————— জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর জেলা শহর ও এ জেলার বিভিন্ন স্থান থেকে প্রকাশিত দৈনিক ও সাপ্তাহিক  পত্রিকার সম্পাদকগণের সাথে চাঁদপুর জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮জুলাই (বুধবার) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত […]

Continue Reading
সরকারি খাল দখলে আদালতের সুয়োমোটো মামলা

সরকারি খাল দখলে আদালতের সুয়োমোটো মামলা

স্টাফ রিপোর্টার : ফরিদগঞ্জ উপজেলার চৌরাঙ্গি বাজারে সরকারি খাল দখল করে অবৈধভাবে দোকান ও পাকা স্থাপনা নির্মাণের অভিযোগে প্রকাশিত একটি সংবাদকে ভিত্তি করে স্বতঃপ্রণোদিত (সুয়োমোটো) মামলা গ্রহণ করেছেন ফরিদগঞ্জ আমলি আদালত। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন আহমেদ […]

Continue Reading
মতলব পৌরসভার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

মতলব পৌরসভার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

জাহাঙ্গীর আলম প্রধান : মতলব পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬৪ কোটি ৩১ লাখ ৮১ হাজার ৮৫৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে এ বাজেট উপস্থাপন করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কেএম ইশমাম। ঘোষিত বাজেট অনুযায়ী, চলতি প্রস্তাবিত বাজেটের আকার […]

Continue Reading
উদয়ন শিশু বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী পেল মেধাবৃত্তির সম্মাননা

উদয়ন শিশু বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী পেল মেধাবৃত্তির সম্মাননা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী চাঁদপুর প্রেস ক্লাব প্রতিষ্ঠিত উদয়ন শিশু বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থীর হাতে নগদ অর্থ, বৃত্তির সনদ ও সম্মাননা তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদয়ন শিশু বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এবং চাঁদপুর […]

Continue Reading
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে নবাগত পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে নবাগত পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলার নবাগত পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের জন্য কার্যকর বিচারিক ও পুলিশি সেবা নিশ্চিত করতে পারস্পরিক সমন্বয় ও পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। সোমবার (৬ জুলাই) বিকেলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে […]

Continue Reading
জনসেবায় হয়রানি নয় : এমপি জালাল

জনসেবায় হয়রানি নয় : এমপি জালাল

মতলব উত্তর  : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে আরও দায়িত্বশীল, মানবিক ও সেবামুখী মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান […]

Continue Reading
সাদ্দাম ব্রিজের পাশে রক্তাক্ত যুবকের মরদেহ উদ্ধার

সাদ্দাম ব্রিজের পাশে রক্তাক্ত যুবকের মরদেহ উদ্ধার

আনিস আহমেদ রাসেল : চাঁদপুর সদর উপজেলার মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কের পাশে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (প্রায় ৩০) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) ভোরে ধনপর্দী সীমানার সাদ্দাম ব্রিজ সংলগ্ন এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়, খবর পেয়ে […]

Continue Reading
দীর্ঘ অপেক্ষার অবসান, প্রভিডেন্ট ফান্ডের চেক বিতরণ

দীর্ঘ অপেক্ষার অবসান, প্রভিডেন্ট ফান্ডের চেক বিতরণ

আনিস আহমেদ রাসেল : চাঁদপুর পৌরসভার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া প্রভিডেন্ট ফান্ডের অর্থ পরিশোধের অংশ হিসেবে ১২ জনের মধ্যে মোট ৭৯ লাখ ৭২ হাজার ৬৪৬ টাকার চেক বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুরে চাঁদপুর পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের হাতে প্রভিডেন্ট ফান্ডের […]

Continue Reading