দীর্ঘ অপেক্ষার অবসান, প্রভিডেন্ট ফান্ডের চেক বিতরণ

দীর্ঘ অপেক্ষার অবসান, প্রভিডেন্ট ফান্ডের চেক বিতরণ

উপজেলা সংবাদ চাঁদপুর সদর স্লাইড

আনিস আহমেদ রাসেল : চাঁদপুর পৌরসভার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া প্রভিডেন্ট ফান্ডের অর্থ পরিশোধের অংশ হিসেবে ১২ জনের মধ্যে মোট ৭৯ লাখ ৭২ হাজার ৬৪৬ টাকার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে চাঁদপুর পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের হাতে প্রভিডেন্ট ফান্ডের চেক তুলে দেন।

অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খিশাসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চেক বিতরণ অনুষ্ঠানে পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন জানান, চলতি ধাপে ১২ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীকে মোট ৭৯ লাখ ৭২ হাজার ৬৪৬ টাকা প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর ইতোমধ্যে প্রভিডেন্ট ফান্ড বাবদ আরও প্রায় ২ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। পর্যায়ক্রমে অবশিষ্ট সকল অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর প্রাপ্য অর্থও পরিশোধের উদ্যোগ অব্যাহত থাকবে।

দীর্ঘ প্রতীক্ষার পর প্রাপ্য অর্থের চেক হাতে পেয়ে কয়েকজন প্রবীণ অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জানান, দীর্ঘদিন ধরে প্রাপ্য অর্থ আদায়ে একাধিকবার পৌরসভায় যোগাযোগ করতে গিয়ে নানা ধরনের ভোগান্তির মুখোমুখি হতে হয়েছে। বর্তমান প্রশাসক তাদের বাড়ি থেকে ডেকে এনে সম্মানজনক পরিবেশে চেক প্রদান করায় তারা সন্তোষ প্রকাশ করেন এবং পৌর প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *