নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলার নবাগত পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের জন্য কার্যকর বিচারিক ও পুলিশি সেবা নিশ্চিত করতে পারস্পরিক সমন্বয় ও পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সোমবার (৬ জুলাই) বিকেলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আলোচনায় আইনের শাসন প্রতিষ্ঠা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে বিচার বিভাগ ও পুলিশের মধ্যে কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান। পাশাপাশি জনগণের দোরগোড়ায় দক্ষ ও মানসম্মত বিচারিক এবং পুলিশি সেবা পৌঁছে দিতে আন্তরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে চাঁদপুর বিচার বিভাগে কর্মরত অন্যান্য বিচারিক ম্যাজিস্ট্রেট, কোর্ট পুলিশ পরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

