চাঁদপুরে তিন ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে তিন ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা

উপজেলা সংবাদ চাঁদপুর সদর প্রধান সংবাদ ১

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলায় ঔষধ ও কসমেটিকস আইনে অভিযান চালিয়ে তিনটি ফার্মেসির মালিককে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রি এবং প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির অভিযোগে এই জরিমানা করা হয়।

রোববার (২১ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানটি চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় ঔষধ ও কসমেটিকস আইনের আওতায় পরিচালিত হয়। এ সময় আইন লঙ্ঘনের দায়ে তিনটি ফার্মেসির বিরুদ্ধে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল জানায়, অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয়, নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি এবং অনিবন্ধিত ঔষধ বিক্রির প্রমাণ পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *