ফরিদগঞ্জে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

ফরিদগঞ্জে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

উপজেলা সংবাদ প্রধান সংবাদ ফরিদগঞ্জ উপজেলা

ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু ইসলামপুর শাহ ইয়াছিন ফাযিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক মাওলানা মাহবুবুল আলমের একমাত্র সন্তান। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাড়ির পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অজান্তে সে পুকুরের পানিতে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির পর তাকে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় এবং দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। মাওলানা মাহবুবুল আলম ও তার পরিবারের একমাত্র সন্তানের অকাল মৃত্যুতে আত্মীয়-স্বজন, প্রতিবেশী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেন।

পারিবারিক সূত্রে আরও জানা গেছে, সোমবার বাদ মাগরিব স্থানীয় মসজিদে জানাজা শেষে শিশুটির দাফন সম্পন্ন করা হবে।

শিশুটির মৃত্যুতে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *