মতলবে লাশবাহী গাড়ি ক্রয়ে আর্থিক সহায়তা প্রদান করলো কেএফটি

মতলবে লাশবাহী গাড়ি ক্রয়ে আর্থিক সহায়তা প্রদান করলো কেএফটি

উপজেলা সংবাদ মতলব দক্ষিণ উপজেলা স্লাইড

জাহাঙ্গীর আলম প্রধান : মতলব দক্ষিণ থানার জন্য লাশবাহী গাড়ি (হেয়ার্স ভ্যান) ক্রয়ের উদ্দেশ্যে ৪ লাখ ৪০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছে হাজী আব্দুল কাদির মোল্লা – ফাতেমা বেগম ট্রাস্ট। সোমবার (২২ জুন) বেলা ১১টায় কেএফটি কলেজিয়েট স্কুল অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ অনুদান হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সহ-সভাপতি ও কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল মো. জাকির হোসেন কামাল।

অনুদান গ্রহণ করেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান মানিক। এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম, উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম সাগর, এবং উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব এমদাদ হোসেন খান।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী আজওয়াফ আহমেদ সামিক ও আনিসা আক্তার নাদিয়া।

অনুষ্ঠানে জানানো হয়, এ লাশবাহী গাড়িটি মূলত দরিদ্র ও অসহায় পরিবারের জন্য বিনামূল্যে সেবা প্রদানে ব্যবহৃত হবে। বিশেষ করে দূর-দূরান্তে মরদেহ নিরাপদ ও স্বাস্থ্যসম্মতভাবে পরিবহন, পচন রোধ এবং মর্যাদাপূর্ণ শেষকৃত্য নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য।

অতিথিরা বলেন, লাশবাহী গাড়ি ক্রয়ে আর্থিক সহায়তা প্রদান করে ট্রাস্টটি একটি মানবিক ও ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে। উদ্যোগটির জন্য ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি বেলায়েত হোসেনকে ধন্যবাদ জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *