পরীক্ষার্থীদের সফলতা কামনায় মুন্সীরহাট কলেজে বিদায় সংবর্ধনা

পরীক্ষার্থীদের সফলতা কামনায় মুন্সীরহাট কলেজে বিদায় সংবর্ধনা

প্রধান সংবাদ ১ মতলব দক্ষিণ উপজেলা

আমির খসরু : মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পরীক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। তিনি বলেন, পরীক্ষার পূর্ববর্তী সময় শিক্ষার্থীদের মানসিকভাবে দৃঢ় ও চাপমুক্ত থাকতে হবে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথি আরও বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার শিক্ষার্থীদের মনোযোগে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই পরীক্ষার প্রস্তুতির এই গুরুত্বপূর্ণ সময়ে মোবাইল আসক্তি থেকে দূরে থেকে পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।

এনামুল হক বাদল এইচএসসি পরীক্ষার্থীদের সার্বিক সফলতা কামনা করে তাদের ভবিষ্যৎ জীবন সুন্দর ও সমৃদ্ধ হোক—এ প্রত্যাশা ব্যক্ত করেন।

মুন্সীরহাট কলেজের অধ্যক্ষ এম এ মালেকের সভাপতিত্বে এবং প্রভাষক মুকবুল হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের সাবেক সহকারী অধ্যাপক মো. তাজুল ইসলাম, সোস্যাল ইসলামী ব্যাংক মুন্সীরহাট বাজার শাখার ব্যবস্থাপক হালিম ভুঁইয়া, শিক্ষক প্রতিনিধি প্রভাষক মো. ফারুক আহমেদ মিজী, প্রভাষক ইব্রাহিম খলিল এবং অভিভাবক প্রতিনিধি রাকিবুল ইসলাম।

অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *