শহরের চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা

শহরের চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা

এম এম সাইফুল্লাহ : চাঁদপুর শহরের বহুল আলোচিত ও ঐতিহ্যবাহী ১০নং চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩ অক্টোবর ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রোববার (৩০ আগস্ট ২০২৬) সকাল ১১টায় সমিতির অস্থায়ী কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট […]

Continue Reading

প্রতারণার মামলায় কারাগারে পিন্টু দাস

প্রতারণার মামলায় কারাগারে পিন্টু দাস স্টাফ রিপোর্টার : চট্টগ্রামের পটিয়া থেকে স্ত্রী ও দুই সন্তানসহ উদ্ধার হওয়ার একদিন পর প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করে সদর মডেল থানা পুলিশ। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা […]

Continue Reading

ট্রান্সফরমার চুরিতে চাঁদপুরে বিদ্যুৎ গ্রাহকদের দুর্ভোগ চরমে

ট্রান্সফরমার চুরিতে চাঁদপুরে বিদ্যুৎ গ্রাহকদের দুর্ভোগ চরমে আনিছ আহমেদ রাসেল :  জেলার বিভিন্ন উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা বাড়ায় দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে অনেক এলাকার বাসিন্দাদের। চুরি হওয়া ট্রান্সফরমারের পরিবর্তে নতুনটি স্থাপনে সময় লাগায় শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভোগান্তিতে পড়ছেন। একই সঙ্গে বিষয়টি নিয়ে উদ্বেগ বেড়েছে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টদের মধ্যে। সংশ্লিষ্ট সূত্র […]

Continue Reading

শিক্ষকরাই আগামী দিনের সমাজ গঠনের কারিগর : এমপি মানিক

শিক্ষকরাই আগামী দিনের সমাজ গঠনের কারিগর : এমপি মানিক স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার এডহক কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের […]

Continue Reading

ফরিদগঞ্জে জমি নিয়ে বিরোধে দম্পতি আহত, আসামি গ্রেফতার

ফরিদগঞ্জে জমি নিয়ে বিরোধে দম্পতি আহত, আসামি গ্রেফতার নিজস্ব প্রতিবেদক : ফরিদগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে নিজ সম্পত্তিতে হাল চাষ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ব্যবসায়ী মনির হোসেন ও তাঁর স্ত্রী সুমাইয়া আক্তার। এ ঘটনায় মনির হোসেন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা করেছেন। মামলার পর মিজানুর রহমান নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে […]

Continue Reading
শাহরাস্তিতে ফ্যামিলি কার্ড প্রকল্পে ৯৭ পদে পরীক্ষায় অংশ নিলেন ৪৮৬ প্রার্থী

শাহরাস্তিতে ফ্যামিলি কার্ড প্রকল্পে ৯৭ পদে পরীক্ষায় অংশ নিলেন ৪৮৬ প্রার্থী

শাহরাস্তি প্রতিনিধি : সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও কার্যকর ও তথ্যনির্ভর করতে বাস্তবায়নাধীন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় শাহরাস্তি উপজেলায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৯৭টি পদের বিপরীতে মোট ৪৮৬ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, পুরো নিয়োগ প্রক্রিয়া মেধা, স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে সম্পন্ন করা হবে। রোববার (২৬ […]

Continue Reading
মতলবে টানা বৃষ্টিতে গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত, ঝুঁকিতে উন্নয়ন প্রকল্প

মতলবে টানা বৃষ্টিতে গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত, ঝুঁকিতে উন্নয়ন প্রকল্প

জাহাঙ্গীর আলম প্রধান : মতলব দক্ষিণ উপজেলায় কয়েক দিনের টানা বৃষ্টি ও জোয়ারের পানি বৃদ্ধির কারণে গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন নির্মিত কাঁচা সড়ক, সেতুর এপ্রোচ রোড এবং এইচবিবি সড়কের বিভিন্ন অংশ ভেঙে পড়ায় জনদুর্ভোগ বেড়েছে। একই সঙ্গে কোটি কোটি টাকার সরকারি উন্নয়ন প্রকল্পও হুমকির মুখে পড়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) […]

Continue Reading
হাইমচরে বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা

হাইমচরে বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা

হাইমচর প্রতিনিধি : হাইমচর উপজেলায় গ্রামীণ পরিবেশ, জনস্বাস্থ্য এবং টেকসই পয়ঃবর্জ্য ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা জোরদারের লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ের বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে সমন্বিত […]

Continue Reading

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বাঁধ সংস্কারে অনিয়মের অভিযোগ, বৃষ্টিতেই ধসে পড়ছে মাটি

নিজস্ব প্রতিনিধি : নদীভাঙনের ঝুঁকি কমাতে চাঁদপুরের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বাঁধ সংস্কারকাজ চললেও এর মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, বাইরে থেকে মাটি এনে ভরাট করার পরিবর্তে বাঁধের গোড়া থেকেই ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি কেটে ওপরের অংশে ফেলা হচ্ছে। এতে সামান্য বৃষ্টিতেই মাটি ধসে পড়ছে এবং বাঁধের স্থায়িত্ব নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি […]

Continue Reading
পাউবোর গাছ বিক্রির অভিযোগে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ

পাউবোর গাছ বিক্রির অভিযোগে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ

ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জ উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মালিকানাধীন খালের পাড়ের গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে এক সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে। আনুমানিক ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির গাছ বিক্রির ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের […]

Continue Reading