কচুয়ায় প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

কচুয়ায় প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

কচুয়া প্রতিনিধি : কচুয়া উপজেলায় প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে রোকসানা আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত আবুল কালামকে গ্রেফতার করেছে কচুয়া থানা-পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার ১ নম্বর সাচার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কান্দিরপাড় এলাকায় মনির চেয়ারম্যানের বাড়ির সামনের […]

Continue Reading
ফরিদগঞ্জে বিরিয়ানির মাংসে পোকা, তদন্তের আশ্বাস

ফরিদগঞ্জে বিরিয়ানির মাংসে পোকা, তদন্তের আশ্বাস

ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জ বাজারে একটি বিরিয়ানির প্যাকেটের মাংসের ভেতর পোকা পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শুক্রবার (১৭ জুলাই) সকালে তালুকদার প্লাজার সামনে অবস্থিত হাজী বিরিয়ানি হাউস থেকে কেনা গরুর বিরিয়ানিতে এ ঘটনা ঘটে। অভিযোগের পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ বিষয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর […]

Continue Reading
কচুয়ার সাচারে ১৫৯তম রথযাত্রা, ভক্তদের ঢল

কচুয়ার সাচারে ১৫৯তম রথযাত্রা, ভক্তদের ঢল

রাজীব চন্দ্র শীল : কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচারে ১৫৯তম জগন্নাথ পূজা উপলক্ষে প্রথম রথযাত্রা ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির আবহে উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার সুসজ্জিত রথ টানার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রথযাত্রার সূচনা হয়। হাজারো ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতিতে পুরো সাচার এলাকা উৎসবে মুখর হয়ে ওঠে। ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় […]

Continue Reading
পুলিশ সুপারের সঙ্গে সিএনজি নেতাদের সৌজণ্য মতবিনিময়

পুলিশ সুপারের সঙ্গে সিএনজি নেতাদের সৌজণ্য মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরে সিএনজি চালিত অটোরিকশার চলাচল স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা। সভায় যানজট, আটক হওয়া অটোরিকশা এবং চালকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সংগঠনের প্রতিনিধিরা জানান, শহরের […]

Continue Reading
চাঁদপুর এলজিইডিতে বিদায়-অভ্যর্থনায় দুই নির্বাহী প্রকৌশলী

চাঁদপুর এলজিইডিতে বিদায়-অভ্যর্থনায় দুই নির্বাহী প্রকৌশলী

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বিদায়ী নির্বাহী প্রকৌশলী মো. মনোয়ার উদ্দিনের পদোন্নতিজনিত বিদায় এবং নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলী মো. নূরুজ্জামানের দায়িত্ব গ্রহণ উপলক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে এলজিইডি চাঁদপুর কার্যালয়ের কামরুল ইসলাম সিদ্দিকী হলে কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী নির্বাহী প্রকৌশলী মো. […]

Continue Reading
সরকারি খাল ভরাটে বালু ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

সরকারি খাল ভরাটে বালু ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সরকারি খাল ভরাটের অভিযোগ প্রমাণিত হওয়ায় এক বালু ব্যবসায়ীকে ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে খাল ভরাটে ব্যবহৃত ড্রেজার মেশিনটি অকেজো করে দেওয়া হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। বৃহস্পতিবার (১৬ জুলাই) অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে […]

Continue Reading
চাঁদপুরে সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চাঁদপুরে সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরে সারা বাংলা ৮৮ ফাউন্ডেশনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিনদিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) সমাপনী দিনে বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, আর্থিক সহায়তা প্রদান, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে আয়োজনের পরিসমাপ্তি ঘটে। ‘সারা বাংলা ৮৮, সুখে-দুঃখে পাশাপাশি’ স্লোগানে পরিচালিত সংগঠনটি বন্ধুত্বের পাশাপাশি মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাপনী […]

Continue Reading
তথ্য ফাঁসের অভিযোগে ডিএনসির সোর্স শাওনের দুই বছরের কারাদণ্ড

তথ্য ফাঁসের অভিযোগে ডিএনসির সোর্স শাওনের দুই বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরে মাদকবিরোধী অভিযানের তথ্য ফাঁস করে এক কুখ্যাত মাদক কারবারিকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে তথ্য প্রদানকারী (সোর্স) মো. শাওন কাজী (২৫)কে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানের সময় তার ভাড়া বাসা থেকে ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন। […]

Continue Reading
ফরিদগঞ্জে বিদ্যালয়ভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ফরিদগঞ্জে বিদ্যালয়ভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শাখাওয়াত হোসেন মিন্টু : ফরিদগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে ফরিদগঞ্জ বালিকা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচি দেশের চলমান বৃক্ষরোপণ উদ্যোগের অংশ হিসেবে শুরু হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা কর্মকর্তা এবং স্থানীয় বিশিষ্টজনেরা […]

Continue Reading
ফরিদগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ, ৬ দফা দাবি

ফরিদগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ, ৬ দফা দাবি

ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জে এইচএসসি পরীক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন অসংগতি দূর করা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থী আন্দোলনে অংশ নেন। এতে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র […]

Continue Reading