চাঁদপুর এলজিইডিতে বিদায়-অভ্যর্থনায় দুই নির্বাহী প্রকৌশলী

চাঁদপুর এলজিইডিতে বিদায়-অভ্যর্থনায় দুই নির্বাহী প্রকৌশলী

উপজেলা সংবাদ চাঁদপুর সদর প্রধান সংবাদ

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বিদায়ী নির্বাহী প্রকৌশলী মো. মনোয়ার উদ্দিনের পদোন্নতিজনিত বিদায় এবং নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলী মো. নূরুজ্জামানের দায়িত্ব গ্রহণ উপলক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে এলজিইডি চাঁদপুর কার্যালয়ের কামরুল ইসলাম সিদ্দিকী হলে কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদায়ী নির্বাহী প্রকৌশলী মো. মনোয়ার উদ্দিনের কর্মজীবনের বিভিন্ন অবদান তুলে ধরে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একইসঙ্গে নবাগত নির্বাহী প্রকৌশলী মো. নূরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে মো. মনোয়ার উদ্দিন বলেন, চাঁদপুরে দায়িত্ব পালনকালে তিনি কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা পেয়েছেন। এলজিইডির উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও একই ধারাবাহিকতায় এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

নবাগত নির্বাহী প্রকৌশলী মো. নূরুজ্জামান বলেন, চাঁদপুরে দায়িত্ব গ্রহণ করতে পেরে তিনি আনন্দিত। জেলার উন্নয়ন প্রকল্প আরও গতিশীল ও কার্যকরভাবে বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডি চাঁদপুরের সিনিয়র সহকারী প্রকৌশলী মু. ইশতিয়াক হাসান, সহকারী প্রকৌশলী (সিভিল-১) মো. তাহসিনুল হোসেন মুকুল, প্রত্যাশা চাকমা, উপসহকারী প্রকৌশলী মো. শাহজাহান আলমগীর, নূরুল ইসলাম ও সজীব হোসেন, সদর উপজেলা প্রকৌশলী মো. রাহাত আমিন পাটোয়ারী, কচুয়া উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন, হাইমচর উপজেলা প্রকৌশলী আশরাফুল হাসান, ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান, শাহরাস্তি উপজেলা প্রকৌশলী মইনুল ইসলাম, মতলব উত্তর উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার, হাজীগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী রিপন, হিসাবরক্ষক খোরশেদ আলম, কমিউনিটি অর্গানাইজার রফিকুল ইসলাম, হিসাব সহকারী মনির হোসেন ও বিমল চন্দ্র শীল, কম্পিউটার অপারেটর মোশারফ হোসেন, অফিস সহকারী গোলাম মোর্শেদ ও নজরুল ইসলামসহ এলজিইডি চাঁদপুরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

এলজিইডি সূত্রে জানা গেছে, পদোন্নতির পর মো. মনোয়ার উদ্দিন ইতোমধ্যে এলজিইডির প্রধান কার্যালয়ে যোগদান করেছেন। অন্যদিকে এলজিইডির কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দপ্তর থেকে বদলি হয়ে মো. নূরুজ্জামান চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *