শিক্ষক বদলিতে সুপারিশ নয় : এমপি মানিক

শিক্ষক বদলিতে সুপারিশ নয় : এমপি মানিক

স্টাফ রিপোর্টার : প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর করতে চাঁদপুর সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ […]

Continue Reading
পুলিশ-সাংবাদিক সহযোগিতায় জোর দিলেন নতুন পুলিশ সুপার মিজানুর রহমান

পুলিশ-সাংবাদিক সহযোগিতায় জোর দিলেন নতুন পুলিশ সুপার মিজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, কিশোর গ্যাং দমন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং পুলিশ-সাংবাদিক পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জনস্বার্থে কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করতে জেলা পুলিশ কাজ করবে। বুধবার (১ জুলাই) বিকেল ৪টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে […]

Continue Reading
জাতীয় কৃতিত্বে ডিসির শুভেচ্ছা পেলেন সামিরা

জাতীয় কৃতিত্বে ডিসির শুভেচ্ছা পেলেন সামিরা

স্টাফ রিপোর্টার : জাতীয় রচনা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনের পর চাঁদপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সামিরা মেহনাজ নুসরাত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি জাতীয় পর্যায়ে অর্জিত সম্মাননা, সনদপত্র ও পুরস্কার জেলা প্রশাসকের কাছে উপস্থাপন করেন। বুধবার (১ জুলাই) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ […]

Continue Reading
হাইমচরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

হাইমচরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

হাইমচর প্রতিনিধি : হাইমচর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়ের সভাপতিত্বে আয়োজিত এ সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও […]

Continue Reading
মতলব উত্তরে রাস্তার পাশে মিলল যুবকের রক্তাক্ত মরদেহ

মতলব উত্তরে রাস্তার পাশে মিলল যুবকের রক্তাক্ত মরদেহ

মতলব উত্তর প্রতিনিধি  : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিবপুর গ্রামে রাস্তার পাশ থেকে রবীন্দ্র সরকার (৪৫) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন। তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) সকালে শিবপুর গ্রামের নিজ […]

Continue Reading
স্থানীয় সংবাদপত্র টিকিয়ে রাখতে সকলের সহযোগিতা কামনা করছি :  প্রেসক্লাব সভাপতি

স্থানীয় সংবাদপত্র টিকিয়ে রাখতে সকলের সহযোগিতা কামনা করছি :  প্রেসক্লাব সভাপতি

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে চাঁদপুরের স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক  পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩০জুন (সোমবার) সকাল ১১টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে গুরুত্বপূর্ন এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। প্রেস ক্লাবের সভাপতি তাঁর  […]

Continue Reading
চাঁদপুরে লিগ্যাল এইডে বাড়ছে মানুষের আস্থা

চাঁদপুরে লিগ্যাল এইডে বাড়ছে মানুষের আস্থা

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় জানানো হয়েছে, আগের যেকোনো সময়ের তুলনায় জেলার আইনগত সহায়তা কার্যক্রম আরও গতিশীল হয়েছে। সচেতনতামূলক প্রচার বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে লিগ্যাল এইডের প্রতি আস্থা বেড়েছে এবং ক্রমেই বেশি মানুষ বিনামূল্যে আইনগত সহায়তা নিতে এগিয়ে আসছেন। মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর জেলা জজকোর্টের সম্মেলন […]

Continue Reading
চাঁদপুরে দায়িত্ব নিলেন নতুন পুলিশ সুপার মিজানুর রহমান

চাঁদপুরে দায়িত্ব নিলেন নতুন পুলিশ সুপার মিজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর জেলা পুলিশের নতুন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান সোমবার (২৯ জুন) আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের সময় বিদায়ী পুলিশ সুপার মোঃ রবিউল হাসান ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁকে স্বাগত জানান। পরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে নবাগত ও বিদায়ী পুলিশ সুপারের মধ্যে দায়িত্ব হস্তান্তরের […]

Continue Reading
১২ ঘণ্টায় কচুয়ায় বৃদ্ধা হত্যা মামলার আসামি গ্রেফতার

১২ ঘণ্টায় কচুয়ায় বৃদ্ধা হত্যা মামলার আসামি গ্রেফতার

কচুয়া প্রতিনিধি : চাঁদপুরের কচুয়া উপজেলার পাথৈর ইউনিয়নের আলোচিত বৃদ্ধা ফাতেমা বেগম হত্যা মামলার রহস্য উদঘাটন করে ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে তার কাছ থেকে লুট হওয়া স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার পাথৈর ইউনিয়নের বেরকোটা গ্রামের মিয়াজী বাড়ির বগু মিয়ার ছেলে ইয়াছিন (২২)। সোমবার (২৯ জুন) […]

Continue Reading
ফরিদগঞ্জে ১৩ প্রভাবশালীর দখলে সরকারি খাল, চাষাবাদে চরম সংকট

ফরিদগঞ্জে ১৩ প্রভাবশালীর দখলে সরকারি খাল, চাষাবাদে চরম সংকট

মো: মহিউদ্দিন : ফরিদগঞ্জ উপজেলার চৌরাঙ্গী বাজার এলাকায় সরকারি খাল দখল করে ৩১টি পাকা ও আধাপাকা দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে খালের জায়গা দখল করে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনার কারণে কৃষিজমিতে স্বাভাবিক পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। একই সঙ্গে সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। উপজেলার পাইকপাড়া (উত্তর) […]

Continue Reading