হাইমচরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

হাইমচরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

উপজেলা সংবাদ স্লাইড হাইমচর উপজেলা

হাইমচর প্রতিনিধি : হাইমচর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়ের সভাপতিত্বে আয়োজিত এ সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুন নবী এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন উর রশীদ।

এছাড়া উপস্থিত ছিলেন ২ নম্বর উত্তর আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান পাটওয়ারী, ১ নম্বর গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সালাম, সমাজকল্যাণ কর্মকর্তা ফেরদৌসী আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা সার্জিয়া আফরিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. এহসানুল হক, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা রোকসানা আক্তার, হাইমচর প্রেসক্লাবের সভাপতি মো. মহসিন মিয়া এবং চাঁদপুর সময় পত্রিকার সাংবাদিক মো. আলমগীর হোসেন আসিফ।

এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও সভায় অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *