কেএফটি কলেজিয়েট স্কুল ঘুরে দেখলেন জেলা প্রশাসক

কেএফটি কলেজিয়েট স্কুল ঘুরে দেখলেন জেলা প্রশাসক

জাহাঙ্গীর আলম প্রধান : মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুল আকস্মিকভাবে পরিদর্শন করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহম্মেদ জিয়াউর রহমান। সোমবার দুপুরে তিনি মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইশমামকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম, ক্যাম্পাস ও সার্বিক পরিবেশ পরিদর্শন করেন। পরিদর্শনকালে হাজী আব্দুল কাদের মোল্লা ফাতেমা বেগম ট্রাস্ট (কেএফটি)-এর চেয়ারম্যান বেলায়েত হোসেন জুলহাস এবং […]

Continue Reading
টানা তিন ঘণ্টার ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, সাময়িক ভোগান্তিতে শহরবাসী

টানা তিন ঘণ্টার ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, সাময়িক ভোগান্তিতে শহরবাসী

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা চলতি বর্ষা মৌসুমে জেলার সর্বোচ্চ বৃষ্টিপাত। সোমবার (২০ জুলাই) দুপুরে টানা তিন ঘণ্টার ভারী বর্ষণে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে স্বাভাবিক জনজীবন ও যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। চাঁদপুর আবহাওয়া অফিসের পর্যবেক্ষণ কর্মকর্তা শাহ্ মো. শোয়েব জানান, সোমবার […]

Continue Reading
কচুয়ায় মৎস্য চাষিদের মাঝে আধুনিক চাষাবাদের উপকরণ বিতরণ

কচুয়ায় মৎস্য চাষিদের মাঝে আধুনিক চাষাবাদের উপকরণ বিতরণ

কচুয়া প্রতিনিধি : কচুয়া উপজেলায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)-এর আওতায় নির্বাচিত মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা, মাছের খাদ্য, এ্যারেটর, ফল ও সবজির বীজ, বিভিন্ন ফলদ ও বনজ চারা এবং কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষ সম্প্রসারণ ও দেশীয় প্রজাতির মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ […]

Continue Reading
ফরিদগঞ্জে জমি বিরোধে কাঁটাতারে ঘেরা বসতবাড়ি, অবরুদ্ধের অভিযোগ

ফরিদগঞ্জে জমি বিরোধে কাঁটাতারে ঘেরা বসতবাড়ি, অবরুদ্ধের অভিযোগ

ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের পূর্ব সাহাপুর গ্রামের হোনার বাড়িতে দীর্ঘদিনের সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে একটি পরিবারের বসতঘরের চারপাশে কাঁটাতারের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে। এতে পরিবারটি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। তবে অভিযুক্ত পক্ষ জানিয়েছে, তারা নিজেদের বৈধভাবে ক্রয়কৃত জমিতে বেড়া দিয়েছেন এবং হামলা-ভাঙচুরের অভিযোগ সঠিক নয়। সরেজমিনে দেখা […]

Continue Reading
সেবা মাসে ইসলামী ব্যাংক দোয়াভাঙ্গায় গ্রাহক সমাবেশ

সেবা মাসে ইসলামী ব্যাংক দোয়াভাঙ্গায় গ্রাহক সমাবেশ

সজল পাল : সেবা মাস-২০২৬ উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র দোয়াভাঙ্গা এজেন্ট শাখার উদ্যোগে গ্রাহকদের অংশগ্রহণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ব্যাংকের আধুনিক সেবা, শরিয়াহসম্মত ব্যাংকিং কার্যক্রম এবং গ্রাহকসেবার মান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়। রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় মাওলানা হুমায়ূন কবিরের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে। স্বাগত বক্তব্যে দোয়াভাঙ্গা এজেন্ট […]

Continue Reading
শাহরাস্তিতে নারী নির্যাতন মামলার আসামিসহ তিনজন গ্রেপ্তার

শাহরাস্তিতে নারী নির্যাতন মামলার আসামিসহ তিনজন গ্রেপ্তার

সজল পাল : শাহরাস্তি উপজেলায় পৃথক অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার এক এজাহারভুক্ত আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। একই সঙ্গে মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ৮৪ পিস ইয়াবা ট্যাবলেট। গ্রেপ্তার তিনজনকেই আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় ১৯ জুলাই রাতে […]

Continue Reading
কচুয়ায় সাংবাদিকদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কচুয়ায় সাংবাদিকদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কচুয়া প্রতিনিধি : কচুয়ায় উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কচুয়া বিশ্বরোড এলাকায় উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদীন স্বপনের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় দলীয় নেতারা সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা, শিক্ষা ব্যবস্থা এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদীন স্বপন। বক্তব্য দেন চাঁদপুর […]

Continue Reading
ফরিদগঞ্জে আব্দুল মান্নান বেপারীর দাফন সম্পন্ন

ফরিদগঞ্জে আব্দুল মান্নান বেপারীর দাফন সম্পন্ন

মো: মহিউদ্দিন : ফরিদগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সদস্য এবং ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য হুমায়ুন কবির বেপারীর পিতা আব্দুল মান্নান বেপারী (৯৫) ইন্তেকাল করেছেন। রোববার (১৯ জুলাই ২০২৬) সকালে তাঁর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত বিভিন্ন রোগে দীর্ঘদিন […]

Continue Reading
মতলবের উদমদীতে কালভার্ট নির্মাণে স্বস্তি পাচ্ছে আট গ্রামের মানুষ

মতলবের উদমদীতে কালভার্ট নির্মাণে স্বস্তি পাচ্ছে আট গ্রামের মানুষ

মতলব দক্ষিণ প্রতিনিধি : মতলব দক্ষিণ পৌরসভার উদমদী এলাকার আটটি গ্রামের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান হতে যাচ্ছে। প্রায় ৭২ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি কালভার্টের কাজ এখন শেষ পর্যায়ে। প্রকল্পটি চালু হলে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোর পরিবর্তে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে বলে আশা করছেন স্থানীয়রা। বছরের পর বছর খালের ওপর নির্মিত একটি বাঁশের সাঁকোই […]

Continue Reading
স্বেচ্ছাশ্রমে শংকরপুরে গড়ে উঠল শিক্ষার নতুন ঠিকানা

স্বেচ্ছাশ্রমে শংকরপুরে গড়ে উঠল শিক্ষার নতুন ঠিকানা

শাহরাস্তি প্রতিনিধি : শাহরাস্তি উপজেলার শংকরপুর গ্রামে একদল তরুণের স্বেচ্ছাশ্রমে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন টিম শংকরপুর গ্রামীণ শিক্ষার উন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। সংগঠনটির পরিচালনায় গড়ে ওঠা নিয়মিত সন্ধ্যাকালীন একাডেমিক রিডিং রুম ইতোমধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে। ২০২৬ সালের এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হওয়া এই রিডিং রুমে প্রতিদিন নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা […]

Continue Reading