ফরিদগঞ্জে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

ফরিদগঞ্জে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু ইসলামপুর শাহ ইয়াছিন ফাযিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক মাওলানা মাহবুবুল আলমের একমাত্র সন্তান। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাড়ির পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক […]

Continue Reading
চাঁদপুরে তিন ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে তিন ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলায় ঔষধ ও কসমেটিকস আইনে অভিযান চালিয়ে তিনটি ফার্মেসির মালিককে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রি এবং প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির অভিযোগে এই জরিমানা করা হয়। রোববার (২১ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা এই ভ্রাম্যমাণ […]

Continue Reading
চাঁদপুরে আটাশি ফাউন্ডেশনের বন্ধু সমাবেশ

চাঁদপুরে আটাশি ফাউন্ডেশনের বন্ধু সমাবেশ

স্টাফ রিপোর্টার : সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বন্ধু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড ইলিশ চত্বর সংলগ্ন আবরার হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের চাঁদপুর জেলা কমিটির জয়েন্ট কো-অর্ডিনেটর ও […]

Continue Reading
সুবিধাবঞ্চিতদের জন্য বদলাও ইয়ূথ ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন

সুবিধাবঞ্চিতদের জন্য বদলাও ইয়ূথ ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বদলাও ইয়ূথ ফাউন্ডেশনের উদ্যোগে ‘একবেলার আহার’ কর্মসূচির আওতায় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সংগঠনের এ মানবিক উদ্যোগে উপকৃত হয়েছেন শিশু, দিনমজুর, শ্রমজীবী ও অসহায় শ্রেণির মানুষ। সম্প্রতি সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শুভাকাঙ্ক্ষী, সদস্য ও উপদেষ্টাদের আর্থিক ও মানবিক সহযোগিতায় উপকারভোগীদের মাঝে পুষ্টিকর […]

Continue Reading
পরিবেশ দূষণ, বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের লালকার্ড

পরিবেশ দূষণ, বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের লালকার্ড

স্টাফ রিপোর্টার : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান জানিয়ে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে শিক্ষার্থীরা প্রতীকীভাবে পরিবেশ দূষণ, বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে ‘লালকার্ড’ প্রদর্শন করে এসব সামাজিক সমস্যার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে। বিশ্ব পরিবেশ দিবস […]

Continue Reading
চাঁদপুর চিলড্রেন একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত ২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা

চাঁদপুর চিলড্রেন একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত ২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর চিলড্রেন একাডেমির বৃত্তিপ্রাপ্ত ২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। রোববার (২১ জুন) দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন পরিচালিত বৃত্তি পরীক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল বাসার শেখ, সাধারণ সম্পাদক শাহানা চৌধুরী, […]

Continue Reading
নায়েরগাঁও বাজারকে মাদকমুক্ত করার অঙ্গীকার ব্যবসায়ীদের

নায়েরগাঁও বাজারকে মাদকমুক্ত করার অঙ্গীকার ব্যবসায়ীদের

মতলব দক্ষিণ প্রতিনিধি : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজার এলাকায় মাদকের বিস্তার রোধে ব্যবসায়ী সমাজের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) বিকেলে আয়োজিত এ সমাবেশে বক্তারা নায়েরগাঁও বাজারকে যে কোনো মূল্যে মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। নায়েরগাঁও বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কাজী শরফুদ্দিন বিল্লাল। বক্তারা বলেন, […]

Continue Reading
চাঁদপুরে রোটারি ক্লাবের শিক্ষাবৃত্তি ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান

চাঁদপুরে রোটারি ক্লাবের শিক্ষাবৃত্তি ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের উদ্যোগে বৃত্তি প্রদান ও ভোকেশনাল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড–২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) রাত ৮টায় চাঁদপুর ক্লাব অডিটোরিয়ামে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে জেলার ১৩ জন আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর মাঝে নগদ অর্থসহ শিক্ষাবৃত্তি ও সনদপত্র বিতরণ করা হয়। একই সঙ্গে নিজ নিজ পেশাগত ক্ষেত্রে বিশেষ অবদান […]

Continue Reading
ধনাগোদা নদীতে শক ডিভাইস দিয়ে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

ধনাগোদা নদীতে শক ডিভাইস দিয়ে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

মতলব উত্তর প্রতিনিধি : মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীতে বৈদ্যুতিক শক ডিভাইস ব্যবহার করে মাছ ধরার সময় মো. মিনহাজ (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে জনতা বাজার এলাকার নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মিনহাজ মতলব উত্তর উপজেলার আমিরাবাদ বালুচর গ্রামের মনির হোসেনের ছেলে। পরিবার ও স্থানীয় […]

Continue Reading
ফরিদগঞ্জে মাদকের বিস্তার উদ্বেগজনক, ছয় মাসেই মামলা প্রায় দ্বিগুণ

ফরিদগঞ্জে মাদকের বিস্তার উদ্বেগজনক, ছয় মাসেই মামলা প্রায় দ্বিগুণ

শাখাওয়াত হোসেন মিন্টু : ফরিদগঞ্জ উপজেলায় মাদকের বিস্তার আশঙ্কাজনক হারে বাড়ছে। ফরিদগঞ্জ থানার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসেই মাদক সংশ্লিষ্ট ১৩২টি মামলা দায়ের হয়েছে এবং ১৭৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, যা ২০২৫ সালের পুরো বছরের তুলনায় প্রায় দ্বিগুণের কাছাকাছি। পরিস্থিতি স্থানীয় পরিবার, সামাজিক কাঠামো ও আইনশৃঙ্খলা ব্যবস্থায় গভীর প্রভাব ফেলছে। উপজেলায় মাদকাসক্তি […]

Continue Reading