ফরিদগঞ্জে গ্রামীণ সুইটস অ্যান্ড বেকারির উদ্বোধন

ফরিদগঞ্জে গ্রামীণ সুইটস অ্যান্ড বেকারির উদ্বোধন

উপজেলা সংবাদ প্রধান সংবাদ ফরিদগঞ্জ উপজেলা

শাখাওয়াত হোসেন মিন্টু : চাঁদপুরের ফরিদগঞ্জে স্বাস্থ্যসম্মত পরিবেশে মানসম্মত খাবার সরবরাহের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে গ্রামীণ সুইটস অ্যান্ড বেকারি। সোমবার (৩১ আগস্ট) ফরিদগঞ্জ পৌরসভার ফরিদগঞ্জ বাজারসংলগ্ন কেরোয়া ডাকাতিয়া নদীর পাড়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধন উপলক্ষে বেকারির প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কাশেম ফারাবি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আউলাদ হোসেন প্রধানিয়া, ফরিদগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আলী মৃধা, বিশিষ্ট ব্যবসায়ী জামিনুল হক রুবেল, মাসুদ পাটওয়ারীসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আউলাদ হোসেন প্রধানিয়া বলেন, ক্রেতাদের জন্য স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার নিশ্চিত করাই গ্রামীণ সুইটস অ্যান্ড বেকারির প্রধান লক্ষ্য। পরিচ্ছন্ন পরিবেশে গুণগত মান বজায় রেখে বিভিন্ন ধরনের বেকারি ও মিষ্টান্ন সামগ্রী সরবরাহ করা হবে।

তিনি আরও বলেন, স্থানীয় মানুষের চাহিদা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করা হবে।

উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতিথি ও স্থানীয়দের মিষ্টিমুখ করানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *