হাজীগঞ্জ ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ

হাজীগঞ্জ ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ

উপজেলা সংবাদ প্রধান সংবাদ হাজীগঞ্জ উপজেলা

হাজীগঞ্জ প্রতিনিধি : হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের ৩০ সদস্য শপথ নিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন তাদের শপথ বাক্য পাঠ করান।

সমিতির সভাপতি মো. সালাহ্উদ্দিন ফারুক মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মুহাম্মদ গোলামুর রহমান। সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন সাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে সমিতির বিভিন্ন পর্যায়ের নির্বাচিত কর্মকর্তা ও ওয়ার্ড কমিশনাররা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৯ আগস্ট হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১০টি সম্পাদকীয় পদের বিপরীতে ৩৭ জন এবং আটটি ওয়ার্ডে ১৯টি কমিশনার পদের বিপরীতে ৩৬ জন প্রার্থী অংশ নেন। নির্বাচনে ২৭ জন ভোটের মাধ্যমে এবং ১ নম্বর ওয়ার্ডের তিনজন কমিশনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *