চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের ফরম বিক্রি শুরু

চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের ফরম বিক্রি শুরু

উপজেলা সংবাদ চাঁদপুর সদর প্রধান সংবাদ

এম এম সাইফুল্লাহ : চাঁদপুরের বহুল আলোচিত ১০ নম্বর চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণার পর প্রার্থীদের কাছে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। শনিবার ও রোববার (৫ ও ৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টা থেকে সমিতির অস্থায়ী কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়।

২০২৬-২০২৮ মেয়াদের তিন বছরের জন্য অনুষ্ঠিতব্য এ নির্বাচনে মোট ১৩টি পদে প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন।

নির্বাচনী কার্যক্রমের প্রথম দিন শনিবার সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ভাই ভাই আরতের মালিক মোহাম্মদ মিজানুর রহমান।

প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব এড্যা. শাহ মো. আঃ কুদ্দুসের স্বাক্ষরে প্রার্থীদের মধ্যে নির্বাচনী ফরম বিক্রি করা হয়।

এ সময় সহকারী কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম (সেকুল), শাহীন চৌধুরী, হাবিবুর রহমান লিটু, নির্বাচনী সদস্য সচিব এবং ব্যবসায়ী সমিতির সদস্য সাইফুল ইসলাম (রতন) উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রার্থীদের সঙ্গে থাকা ভোটাররাও সেখানে উপস্থিত ছিলেন।

চৌধুরী ঘাট ব্যবসায়ী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *