সজল পাল : চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশের পৃথক অভিযানে মাদক, নিয়মিত মামলা এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্তসহ মোট ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার (০৭ জুলাই ২০২৬) তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে মাদক মামলার ২ জন, নিয়মিত মামলার ২ জন এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৬ জন আসামি রয়েছেন।
পুলিশের নিয়মিত অপরাধ দমন কার্যক্রম এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত পৃথক অভিযানে এসব আসামিকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়।
শাহরাস্তি থানা পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

