কচুয়ায় সাংবাদিকদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কচুয়ায় সাংবাদিকদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

উপজেলা সংবাদ কচুয়া উপজেলা প্রধান সংবাদ

কচুয়া প্রতিনিধি : কচুয়ায় উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কচুয়া বিশ্বরোড এলাকায় উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদীন স্বপনের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় দলীয় নেতারা সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা, শিক্ষা ব্যবস্থা এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদীন স্বপন। বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও কচুয়া পৌরসভার সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, বিএনপির কচুয়া উত্তর অঞ্চলের সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, কচুয়া পৌর বিএনপির সভাপতি বিলাল হোসেন মজুমদার এবং বিএনপি নেতা মুজিবুর রহমান।

সভাপতির বক্তব্যে খাইরুল আবেদীন স্বপন বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে সত্য তথ্য পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সাংবাদিকদের নিরপেক্ষভাবে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের আহ্বান জানান।

তিনি আরও বলেন, কচুয়ার সন্তান শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। নকলমুক্ত পরিবেশে পাবলিক পরীক্ষা আয়োজন এবং শিক্ষার মানোন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তিনি তুলে ধরেন।

খাইরুল আবেদীন স্বপনের দাবি, শিক্ষামন্ত্রীর বিভিন্ন পদক্ষেপকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের বিষয়ে প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থীকে সফল করার লক্ষ্যে কচুয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের সভাপতিরা দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এ উদ্যোগ শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *