হাজীগঞ্জে মাদ্রাসা থেকে ফেরার পথে ১৩ বছর বয়সী কিশোর নিখোঁজ

হাজীগঞ্জে মাদ্রাসা থেকে ফেরার পথে ১৩ বছর বয়সী কিশোর নিখোঁজ

হাজীগঞ্জ প্রতিনিধি : উপজেলার পূর্ব রাজারগাঁও এলাকায় মাদ্রাসা থেকে বাসায় ফেরার পথে রাইয়ান (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। রবিবার সন্ধ্যার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার। হাজীগঞ্জ উপজেলার পূর্ব রাজারগাঁও পোদ্দার বাড়ির আবু হানিফের ছেলে রাইয়ান স্থানীয় মহমায়া মাদ্রাসায় অধ্যয়নরত ছিল। নিখোঁজ হওয়ার সময় তার পরনে বেগুনী রঙের পাঞ্জাবি […]

Continue Reading
হাজীগঞ্জে ৭ হাজার ৮৪৯ প্রতিবন্ধীর জন্য ৭.৫৮ কোটি টাকা ভাতা ও শিক্ষা উপবৃত্তি কার্যক্রম

হাজীগঞ্জে ৭ হাজার ৮৪৯ প্রতিবন্ধীর জন্য ৭.৫৮ কোটি টাকা ভাতা ও শিক্ষা উপবৃত্তি কার্যক্রম

হাজীগঞ্জ প্রতিনিধি : চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় ৭ হাজার ৮৪৯ জন প্রতিবন্ধী ব্যক্তি ২০২৫–২৬ অর্থবছরে মোট ৭ কোটি ৫৮ লাখ ২৬ হাজার ৮০০ টাকা ভাতা ও শিক্ষাবৃত্তি পাচ্ছেন। সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে সমাজসেবা কার্যালয়ের আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানানো হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, বিভিন্ন শ্রেণির প্রতিবন্ধী ভাতাভোগীর মধ্যে অটিজম ৩৪৭ […]

Continue Reading
মতলবে লাশবাহী গাড়ি ক্রয়ে আর্থিক সহায়তা প্রদান করলো কেএফটি

মতলবে লাশবাহী গাড়ি ক্রয়ে আর্থিক সহায়তা প্রদান করলো কেএফটি

জাহাঙ্গীর আলম প্রধান : মতলব দক্ষিণ থানার জন্য লাশবাহী গাড়ি (হেয়ার্স ভ্যান) ক্রয়ের উদ্দেশ্যে ৪ লাখ ৪০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছে হাজী আব্দুল কাদির মোল্লা – ফাতেমা বেগম ট্রাস্ট। সোমবার (২২ জুন) বেলা ১১টায় কেএফটি কলেজিয়েট স্কুল অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ অনুদান হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সহ-সভাপতি ও কেএফটি কলেজিয়েট […]

Continue Reading
ফরিদগঞ্জে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

ফরিদগঞ্জে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু ইসলামপুর শাহ ইয়াছিন ফাযিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক মাওলানা মাহবুবুল আলমের একমাত্র সন্তান। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাড়ির পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক […]

Continue Reading
চাঁদপুরে তিন ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে তিন ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলায় ঔষধ ও কসমেটিকস আইনে অভিযান চালিয়ে তিনটি ফার্মেসির মালিককে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রি এবং প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির অভিযোগে এই জরিমানা করা হয়। রোববার (২১ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা এই ভ্রাম্যমাণ […]

Continue Reading
চাঁদপুরে আটাশি ফাউন্ডেশনের বন্ধু সমাবেশ

চাঁদপুরে আটাশি ফাউন্ডেশনের বন্ধু সমাবেশ

স্টাফ রিপোর্টার : সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বন্ধু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড ইলিশ চত্বর সংলগ্ন আবরার হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের চাঁদপুর জেলা কমিটির জয়েন্ট কো-অর্ডিনেটর ও […]

Continue Reading
সুবিধাবঞ্চিতদের জন্য বদলাও ইয়ূথ ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন

সুবিধাবঞ্চিতদের জন্য বদলাও ইয়ূথ ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বদলাও ইয়ূথ ফাউন্ডেশনের উদ্যোগে ‘একবেলার আহার’ কর্মসূচির আওতায় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সংগঠনের এ মানবিক উদ্যোগে উপকৃত হয়েছেন শিশু, দিনমজুর, শ্রমজীবী ও অসহায় শ্রেণির মানুষ। সম্প্রতি সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শুভাকাঙ্ক্ষী, সদস্য ও উপদেষ্টাদের আর্থিক ও মানবিক সহযোগিতায় উপকারভোগীদের মাঝে পুষ্টিকর […]

Continue Reading
পরিবেশ দূষণ, বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের লালকার্ড

পরিবেশ দূষণ, বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের লালকার্ড

স্টাফ রিপোর্টার : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান জানিয়ে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে শিক্ষার্থীরা প্রতীকীভাবে পরিবেশ দূষণ, বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে ‘লালকার্ড’ প্রদর্শন করে এসব সামাজিক সমস্যার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে। বিশ্ব পরিবেশ দিবস […]

Continue Reading
চাঁদপুর চিলড্রেন একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত ২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা

চাঁদপুর চিলড্রেন একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত ২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর চিলড্রেন একাডেমির বৃত্তিপ্রাপ্ত ২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। রোববার (২১ জুন) দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন পরিচালিত বৃত্তি পরীক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল বাসার শেখ, সাধারণ সম্পাদক শাহানা চৌধুরী, […]

Continue Reading
নায়েরগাঁও বাজারকে মাদকমুক্ত করার অঙ্গীকার ব্যবসায়ীদের

নায়েরগাঁও বাজারকে মাদকমুক্ত করার অঙ্গীকার ব্যবসায়ীদের

মতলব দক্ষিণ প্রতিনিধি : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজার এলাকায় মাদকের বিস্তার রোধে ব্যবসায়ী সমাজের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) বিকেলে আয়োজিত এ সমাবেশে বক্তারা নায়েরগাঁও বাজারকে যে কোনো মূল্যে মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। নায়েরগাঁও বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কাজী শরফুদ্দিন বিল্লাল। বক্তারা বলেন, […]

Continue Reading