আলহেরা পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আলহেরা পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

উপজেলা সংবাদ চাঁদপুর সদর প্রধান সংবাদ

আলহেরা পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আলহেরা পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণস্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর ব্যাপারী বাজার এলাকায় অবস্থিত আলহেরা পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) সকালে স্কুলের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ নূর মোহাম্মদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আলহেরা পাবলিক স্কুলের চেয়ারম্যান শফিউদ্দিন বাবলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি লোকমান খান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব কবির হোসেন খান, মোঃ মোস্তাফিজুর রহমান, নজরুল ইসলাম এবং মোঃ নুরুল আযহারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্কুলের পরিচালক মোঃ আখতার হোসেন দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ এবং পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলে।
তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
দিনব্যাপী আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে নিজেদের প্রতিভার পরিচয় দেয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর মাঝেও সান্ত্বনা পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *