রাজীব চন্দ্র শীল : কচুয়ায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপির সঙ্গে সৌদি আরব প্রবাসীদের এক শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) রাতে কচুয়া উপজেলার সাচারে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী, সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি, রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সাধারণ সম্পাদক, নাট্যকার ও রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়, চাঁদপুর প্রবাসী সদর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন ভূঁইয়া এবং সৌদি আরব ফরিদগঞ্জ প্রবাসী বিএনপির সভাপতি শরীফ বেপারী।
এছাড়া অনুষ্ঠানে কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ সেলিম, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মজিবুল হক দুলাল, ফরিদগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আবুল কাশেমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রবাসীদের আন্তরিক উপস্থিতির জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীদের অবদানের প্রশংসা করেন।
উল্লেখ্য, দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরা বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে নানা সামাজিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করে থাকেন।

