জাহাঙ্গীর আলম প্রধান : মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিভিন্ন গণমাধ্যমের মতলব দক্ষিণ প্রতিনিধি সাংবাদিক মাহফুজ মল্লিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (৩০ আগস্ট) দুপুরে হঠাৎ বুকের বাম পাশে ব্যথা অনুভব করলে তাকে মতলব সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে পাঠানো হয়েছে।
মাহফুজ মল্লিক দৈনিক ইনকিলাব, নয়া প্রভাত, চাঁদপুর টাইমস ও পপুলার বিডি নিউজের মতলব দক্ষিণ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি মাহফুজ ডিজিটাল প্রিন্ট সেন্টার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন।
জানা গেছে, রবিবার দুপুরে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকা অবস্থায় হঠাৎ বুকের বাম পাশে ব্যথা অনুভব করেন মাহফুজ মল্লিক। পরে দ্রুত তাকে মতলব সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার ইসিজিসহ একাধিক পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে উন্নত চিকিৎসার প্রয়োজন বিবেচনায় তাকে মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে রেফার করা হয়।
সাংবাদিক মাহফুজ মল্লিক অসুস্থ হওয়ার খবর পেয়ে মতলব সরকারি হাসপাতালে ছুটে যান মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল এবং সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সাগর।
তারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রায়হান এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজীব কিশোর বনিকের কাছ থেকে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ ছাড়া খবর পেয়ে ফোনে মাহফুজ মল্লিকের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম।
এদিকে মাহফুজ মল্লিককে দেখতে হাসপাতালে যান মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন, আহ্বায়ক আমির খসরু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম সারওয়ার সেলিম, রেদোয়ান আহমেদ জাকির, ফজলে রাব্বি ইয়ামিন, সদস্য মোশাররফ তালুকদার, সমীর ভট্টাচার্য বলু, দীপু সরকার, লোকমান হাবিব ও মান্নান খানসহ সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।
সাংবাদিক মাহফুজ মল্লিকের বড় ভাই সফিক মল্লিক তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

