অনুমতি ছাড়া ড্রেজিং করায় মতলব উত্তরে দুইজনকে জরিমানা

অনুমতি ছাড়া ড্রেজিং করায় মতলব উত্তরে দুইজনকে জরিমানা

উপজেলা সংবাদ প্রধান সংবাদ মতলব উত্তর উপজেলা

মতলব উত্তর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প এলাকার কৃষিজমিতে অনুমতি ছাড়া ড্রেজিং করে জমির শ্রেণি পরিবর্তনের চেষ্টা করার অভিযোগে দুইজনকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মুন্সিরকান্দি এলাকায় অভিযান পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ। অভিযানে আনসার সদস্যরা সহায়তা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রয়োজনীয় সরকারি অনুমোদন ছাড়া কৃষিজমিতে ড্রেজার বসিয়ে জমির শ্রেণি পরিবর্তনের কার্যক্রম চলছিল। এ সময় জমির মালিক গাজী গাছতলা এলাকার ইব্রাহিম পাঠান (৫৯), পিতা: হাফেজ আলী পাঠান এবং ড্রেজারের মালিক মিঠুরকান্দি এলাকার ছাইফুল ইসলাম (৩৮), পিতা: সুলতান দেওয়ানকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত হবেন না—এ মর্মে উভয়ের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ বলেন, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় আইনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *