হাইমচরে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

হাইমচরে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

উপজেলা সংবাদ প্রধান সংবাদ হাইমচর উপজেলা

আবুল কালাম আজাদ : চাঁদপুরের হাইমচর উপজেলায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং হাইমচর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নজরুল ইসলাম।

কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম এবং জাতীয় জীবনে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী, হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ গাজী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।

দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় নজরুলসংগীত অনুষ্ঠিত হয়। মনোমুগ্ধকর সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত কর্মসূচির সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *