মো: মনির হোসেন : ফরিদগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ আহমেদ রিপনসহ অসুস্থ সাংবাদিকদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জুলাই) বাদ আসর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যরা অংশ নিয়ে অসুস্থদের রোগমুক্তি এবং সকলের কল্যাণ কামনা করেন।
দোয়া মাহফিলে বিশেষভাবে প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ আহমেদ রিপন, কার্যনির্বাহী কমিটির সদস্য ও দেশ টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি শরীফ আহমেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন স্বপনসহ অসুস্থ সদস্যদের সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুর রহমান মিলাদ ও দোয়া পরিচালনা করেন। মোনাজাতে প্রেসক্লাবের সকল সদস্যের পেশাগত সাফল্য, পারিবারিক শান্তি এবং সার্বিক মঙ্গল কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, এম কে মানিক পাঠান ও নুরুন্নবী নোমান। এছাড়া সহ-সভাপতি মো. মিজানুর রহমান এবং মশিউর রহমান মনাও উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আবদুস সোবহান লিটন, প্রবীর চক্রবর্তী, নারায়ণ রবি দাশ, মাছুম আলম তালুকদার, এস এম ইকবাল, শিমুল হাছান, জসিম উদ্দিন পাটোয়ারী, আক্তার হোসেন, গাজী মমিন, আব্দুল কাদের, মেহেদী হাসান, মামুন হোসাইন, ফারাবী, জসিম হোসেন, আব্দুস সালাম, ফখরুল পাঠান, শামীম হাসান, এফ এ মানিক এবং শাখাওয়াত হোসেন মিন্টুসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
এছাড়া বিশিষ্ট শিক্ষানুরাগী লায়ন ফখরুল আহমেদ ফয়সাল মাহফিলে অংশ নিয়ে অসুস্থ সাংবাদিকদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া করেন।

