ট্রাক শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ট্রাক শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

উপজেলা সংবাদ চাঁদপুর সদর প্রধান সংবাদ ১

স্টাফ রিপোর্টার : মাদক ও নেশাসংক্রান্ত কর্মকাণ্ডের প্রতিবাদ করায় এক ট্রাক শ্রমিকের ওপর হামলার অভিযোগে মানববন্ধন করেছে চাঁদপুর জেলা ট্রাক ও ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়ন (রেজি: চট্টঃ-২১০১)। সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর শহরের নতুন বাজার ট্রাকঘাট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন চাঁদপুর জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো. ইউসুফ আলী খলিফা, চাঁদপুর জেলা ট্রাক ও ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদ বেপারী, সাধারণ সম্পাদক আবুল কালাম মন্টু, সহ-সভাপতি মো. আলাউদ্দিন গাজী, কোষাধ্যক্ষ মো. বাবুল খান এবং সাংগঠনিক সম্পাদক আ. রাজ্জাক গাজীসহ অন্যান্য নেতারা।

বক্তারা অভিযোগ করেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করলেও ট্রাকঘাট এলাকায় একটি মাদক সিন্ডিকেট সক্রিয় রয়েছে। তাদের দাবি, এ সিন্ডিকেটের সঙ্গে কিশোর গ্যাংয়ের সদস্যরাও জড়িত এবং তাদের নানা কর্মকাণ্ডে শ্রমিকরা দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন।

তাদের ভাষ্য অনুযায়ী, ট্রাকঘাট এলাকায় মাদক বিক্রি ও নেশাজাতীয় কর্মকাণ্ডে বাধা দেওয়ায় শ্রমিক মালেক দেওয়ানের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *