মতলব দক্ষিণে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতিসভা

উপজেলা সংবাদ প্রধান সংবাদ মতলব দক্ষিণ উপজেলা

মতলব দক্ষিণে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতিসভা

জাহাঙ্গীর আলম প্রধান : মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর বিএনপির উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় মতলব কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। সভা পরিচালনা করেন মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।

প্রস্তুতিসভায় বক্তব্য দেন মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সাগর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান এবং পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক খোকন।

এ ছাড়া বক্তব্য দেন মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও সাবেক কমিশনার মল্লিক মো. শাহজাহান, উপজেলা শ্রমিকদলের সভাপতি বাবুল ফরাজী, পৌর কৃষকদলের সভাপতি মো. মাহবুব প্রধান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান কাইয়ুম, মতলব পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বিপ্লব।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের সিদ্দিকী, মতলব পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহজাহান সাগর, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ পাশা, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান, মতলব পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন বাবুল, মতলব পৌর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আবু সামা এবং উপাদী উত্তর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম রনিসহ দলীয় নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ, র‌্যালি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।

আগামী ১ সেপ্টেম্বর এসব কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *