স্টাফ রিপোর্টার : সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বন্ধু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড ইলিশ চত্বর সংলগ্ন আবরার হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।
অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের চাঁদপুর জেলা কমিটির জয়েন্ট কো-অর্ডিনেটর ও চ্যারিটি প্রধান সাংবাদিক মনির হোসেন খান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি, জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক, লায়ন ক্লাব অব চাঁদপুর রূপালির সভাপতি এবং তাওসিফ অ্যান্ড তাওহিদ এন্টারপ্রাইজ বিকাশ ও গ্রামীণ লিমিটেডের চেয়ারম্যান আলহাজ আলমগীর আলম জুয়েল।
স্বাগত বক্তব্যে তিনি বলেন, সংগঠনটি মূলত আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়া বন্ধুদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। পাশাপাশি সমাজকল্যাণমূলক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করছে। তিনি ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখতে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলমগীর আলম জুয়েল সংগঠনটির প্রতিষ্ঠাতা কাজী মোস্তাক আহমেদ ইমনের ভূয়সী প্রশংসা করেন এবং এমন একটি বন্ধুভিত্তিক সামাজিক প্ল্যাটফর্ম গড়ে তোলার জন্য তাকে ধন্যবাদ জানান।
পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষক নেতা ইলিয়াস মিয়া, শিক্ষাবিদ ও শিক্ষক নেতা বাহাউদ্দীন বাহার, সারা বাংলা আটাশি ফাউন্ডেশনের চাঁদপুর জেলা কমিটির জয়েন্ট কো-অর্ডিনেটর ও হাকিম প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ সফিকুল ইসলাম এবং ব্যবসায়ী নেতা সৈয়দ আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা হার্ডওয়্যার সমিতির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান লিটন, পরিবেশক ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান, চাঁদপুর রেইনবো হাসপাতালের পরিচালক এনামুল কাদের অপু, ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান খোকা, সাবেক ছাত্রনেতা নুরে আলম সিদ্দিকী, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আ. কাদের দেওয়ান মিন্টু, শিক্ষক নেতা উত্তম কুমার, পলাশ চন্দ্র, আলমগীর হোসেন, আব্দুস সালাম, ব্যবসায়ী রোমান পাঠান, আলহাজ মেজবা উদ্দিন মাল, ক্রীড়াবিদ ও রেফারি কাজী টুমুসহ সংগঠনের বিপুলসংখ্যক সদস্য।
আলোচনা ও মতবিনিময় পর্ব শেষে অংশগ্রহণকারীদের আপ্যায়নের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী ও বন্ধু সমাবেশের সমাপ্তি ঘটে।

