শাখাওয়াত হোসেন মিন্টু : ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ, অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ মে ২০২৬) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ইউনিয়নের মোট ১ হাজার ৫৪২টি পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে বলে জানিয়েছে ইউনিয়ন পরিষদ সূত্র।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য এম এ হান্নানের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অনিবার্য কারণে উপস্থিত হতে পারেননি। তাঁর পক্ষে কর্মসূচির উদ্বোধন করেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া।
এ সময় উপস্থিত ছিলেন গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী, উপজেলা পরিকল্পনা কর্মকর্তা আরঙ্গ জেব, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইউপি সদস্য মিজানুর রহমান ও ইমাম হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম কাজী, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, মোবারক হোসেন কালু, আবুল হোসেন সবুজ, তারেক ভূঁইয়া, রাসেল হোসেন ও সৈকতসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয়রা জানান, ঈদকে সামনে রেখে সরকারের এ ধরনের খাদ্য সহায়তা কর্মসূচি নিম্নআয়ের মানুষের জন্য স্বস্তি বয়ে আনে। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এ সহায়তা অনেক পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সারা দেশের বিভিন্ন এলাকায় ঈদ উপলক্ষে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে ফরিদগঞ্জেও এই চাল বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

