মতলবের কলাকান্দায় বিট পুলিশিং কার্যক্রমে অভিযোগ বক্স চালু

মতলবের কলাকান্দায় বিট পুলিশিং কার্যক্রমে অভিযোগ বক্স চালু

উপজেলা সংবাদ প্রধান সংবাদ মতলব উত্তর উপজেলা

মতলবের কলাকান্দায় বিট পুলিশিং কার্যক্রমে অভিযোগ বক্স চালু

মতলবের কলাকান্দায় বিট পুলিশিং কার্যক্রমে অভিযোগ বক্স চালুমতলব উত্তর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নে অপরাধ দমন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রমের আওতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযোগ ও তথ্য বক্স স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষ পরিচয় গোপন রেখেও আইনশৃঙ্খলা সংক্রান্ত তথ্য বা অভিযোগ প্রদান করতে পারবেন।
শুক্রবার (৮ মে) বিকেলে কলাকান্দা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাকান্দা বিট পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই রেজাউল করিম।
অনুষ্ঠানে কমিউনিটি পুলিশের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহসিন বেপারীর সঞ্চালনায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন কলাকান্দা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোসলেহ উদ্দিন মোল্লা, সমাজসেবক ডাঃ আবু মুসা, ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম, কমিউনিটি পুলিশিং নেতা আল আমিন দেওয়ান, ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব মুসলিম প্রধান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তাঁতী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম মাল, ছাত্রদলের সাবেক সভাপতি জসীম উদ্দীন, উপজেলা ছাত্রদলের মিজানুর রহমান ঢালী ও আবুল খায়ের রানা।
এ ছাড়া অনুষ্ঠানে দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, মোস্তফা বেপারী, ফয়েজ তাঁতী ও আজহারুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, বিট পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগ বক্সের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা মাদক, চুরি, সন্ত্রাস, সামাজিক অপরাধ কিংবা অন্যান্য অনিয়মের বিষয়ে নিরাপদে তথ্য দিতে পারবেন। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জনসাধারণের যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে বিভিন্ন এলাকায় বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে জনসম্পৃক্ততা বাড়াতে সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করছে পুলিশ প্রশাসন। অভিযোগ বক্স স্থাপন সেই উদ্যোগেরই একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *