ফরিদগঞ্জে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে অতিষ্ঠ স্ত্রীর আত্মহত্যা

ফরিদগঞ্জে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে অতিষ্ঠ স্ত্রীর আত্মহত্যা

উপজেলা সংবাদ প্রধান সংবাদ ১ ফরিদগঞ্জ উপজেলা

ফরিদগঞ্জে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে অতিষ্ঠ স্ত্রীর আত্মহত্যা

ফরিদগঞ্জে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে অতিষ্ঠ স্ত্রীর আত্মহত্যাফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জ উপজেলায় স্বামীর দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে ফাতেমা বেগম পাখি (২৯) নামে দুই সন্তানের এক জননী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৭ মে) রাতে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমা বেগম পাখি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নয়নপুর গ্রামের সোহেল হোসেনের স্ত্রী। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে সামাজিকভাবে সোহেল হোসেনের সঙ্গে ফাতেমার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। পরিবারের অভিযোগ, সাম্প্রতিক সময়ে সোহেল মাদকাসক্ত হয়ে পড়েন এবং নেশার টাকার জন্য প্রায়ই স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতেন।
নিহতের মা কোহিনুর বেগম জানান, স্বামীর নির্যাতন থেকে বাঁচতে ফাতেমা কিছুদিন আগে তার নানার বাড়িতে আশ্রয় নেন। তবে সেখানেও গিয়ে স্বামী তাকে মারধর করতেন বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিনের মানসিক চাপ ও শারীরিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে বুধবার (৬ মে) গভীর রাতে তিনি নিজের কক্ষের জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের দাবি।
তিনি বলেন, ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সাম্প্রতিক সময়ে পারিবারিক সহিংসতা ও মাদকসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দেশে আত্মহত্যার ঘটনা উদ্বেগজনকভাবে আলোচনায় আসছে। বিশেষজ্ঞরা বলছেন, পারিবারিক নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা ও দ্রুত আইনি সহায়তা নিশ্চিত করা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *