তিন নদীর মোহনায় উজ্জল দেওয়ান ও তাজভীর টিমের গেম ক্যাম্পেইন শুক্রবার

তিন নদীর মোহনায় উজ্জল দেওয়ান ও তাজভীর টিমের গেম ক্যাম্পেইন শুক্রবার

উপজেলা সংবাদ চাঁদপুর সদর প্রধান সংবাদ

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র তিন নদীর মোহনার বড় স্টেশন এলাকায় আগামী ১০ তারিখ (শুক্রবার) বিকেল ৪টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে Md Ujjal Dewan ও ‘তাজভীর টিম’-এর যৌথ উদ্যোগে একটি বিশেষ গেম ক্যাম্পেইন। আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য মোট ১৫টি আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। আয়োজকদের ফেসবুক আইডি অনুসরণ (ফলো) করেই গেমে অংশগ্রহণের সুযোগ পাওয়া যাবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের ক্যাম্পেইনে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে তরুণ প্রজন্মকে। বিশেষ করে অবিবাহিত কিংবা অদূর ভবিষ্যতে বিয়ের পরিকল্পনা রয়েছে—এমন অংশগ্রহণকারীদের জন্য রাখা হয়েছে একটি আকর্ষণীয় ‘দুলাভাই সেট’ বা শেরওয়ানি সেট। এছাড়া পুরস্কারের তালিকায় রয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা থিমের কাস্টমাইজড মগ, গ্লাস সেট, ফ্রাইপ্যান এবং চায়ের ফ্লাস্ক।

অনুষ্ঠানের একটি ব্যতিক্রমী দিক হলো প্রধান অতিথি নির্বাচন। Md Ujjal Dewan তাঁর মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ হিসেবে নিজের মাকেই এ আয়োজনের প্রধান অতিথি করেছেন। এ বিষয়ে তিনি বলেন, “আমি আমার মায়ের দোয়া নিয়ে সামনে আরও এগিয়ে যেতে চাই এবং সবসময় অসহায় মানুষের পাশে থাকতে চাই।”

আয়োজকরা জানান, Md Ujjal Dewan দীর্ঘদিন ধরে তাঁর ফেসবুক আইডি ও পেজের মাধ্যমে অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন ধরনের সহায়তায় যুক্ত রয়েছেন। তাদের ভাষ্য, এই গেম ক্যাম্পেইনের উদ্দেশ্য কেবল বিনোদন নয়; বরং অংশগ্রহণকারীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং ইতিবাচক সামাজিক বার্তা ছড়িয়ে দেওয়া।

আয়োজকদের পক্ষ থেকে চাঁদপুর জেলাসহ তিন নদীর মোহনা এলাকায় ভ্রমণে আসা সর্বস্তরের মানুষকে নির্ধারিত দিন বিকেল ৪টায় অনুষ্ঠানে উপস্থিত থেকে গেম ক্যাম্পেইনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *