চাঁদপুর প্রেস ক্লাবের কক্সবাজার আনন্দ ভ্রমণ র‍্যাফেল ড্র’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

চাঁদপুর প্রেস ক্লাবের কক্সবাজার আনন্দ ভ্রমণ র‍্যাফেল ড্র’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

উপজেলা সংবাদ চাঁদপুর সদর স্লাইড

স্টাফ রিপোর্টার : চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে কক্সবাজার পর্যটন কেন্দ্রভিত্তিক দীর্ঘতম সমুদ্র সৈকতে আয়োজিত “আনন্দ ভ্রমণ ২০২৬” উপলক্ষে অনুষ্ঠিত র‍্যাফেল ড্র’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল রোববার (২১ জুন) সন্ধ্যায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ক্লাবের সদস্য, সাবেক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম এ লতিফ।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, রহিম বাদশা প্রমুখ। বক্তারা আয়োজিত কক্সবাজার সমুদ্র সৈকতভিত্তিক আনন্দ ভ্রমণ সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে সভাপতি সোহেল রুশদী বলেন, ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে কক্সবাজার সমুদ্র সৈকতে আনন্দ ভ্রমণ সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি প্রেস ক্লাবের অন্যতম সফল আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে। সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য বৃদ্ধি এবং কর্মব্যস্ত জীবনে কিছুটা স্বস্তি আনার লক্ষ্যেই এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, শরিফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, সিনিয়র সদস্য মনির চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন, আল ইমরান শোভন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, এড. চৌধুরী ইয়াসিন ইকরাম, তালহা জুবায়ের, প্রচার ও দপ্তর সম্পাদক মো. শরিফুল ইসলাম, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক সেলিম রেজা, কার্যকরী সদস্য মো. ইলিয়াস হোসেন পাটওয়ারীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

প্রসঙ্গত, চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত আনন্দ ভ্রমণের সমাপনী ও র‍্যাফেল ড্র’র মূল আয়োজন হয় কক্সবাজার কলাতলী রোডস্থ গ্যালাক্সি রিসোর্ট মিলনায়তনে গত রোববার (৭ জুন) রাত ১০টায়। এছাড়া ৪ জুন রাত থেকে ৮ জুন রাত পর্যন্ত চলা এ আনন্দ ভ্রমণ শেষে ৮ জুন রাত ১১টায় সদস্যরা নিরাপদে চাঁদপুরে ফিরে আসেন।

এবারের আনন্দ ভ্রমণে প্রেস ক্লাবের উল্লেখযোগ্য সংখ্যক সদস্য তাদের পরিবারের সদস্যদের নিয়ে অংশ নেন। সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচি সাংবাদিকদের মধ্যে পারিবারিক অংশগ্রহণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শেষে র‍্যাফেল ড্র’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাবেক সভাপতি কাজী শাহাদাতের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *