হাজীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

হাজীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

উপজেলা সংবাদ প্রধান সংবাদ হাজীগঞ্জ উপজেলা

হাজীগঞ্জ প্রতিনিধি : হাজীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার চাঁদপুর-৫ আসনের নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।

হাজীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে কর্মসূচি অনুষ্ঠিত হয়। এটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারী।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে হাজীগঞ্জ বাজারে সমবেত হন। পরে তাঁদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বাজারের আজার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, রাজনৈতিক আদর্শ এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি বিএনপিকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *