চাঁদপুর বালুবাহী নৌযান মালিক সমিতির নতুন কমিটি ঘোষণা

চাঁদপুর বালুবাহী নৌযান মালিক সমিতির নতুন কমিটি ঘোষণা

উপজেলা সংবাদ চাঁদপুর সদর প্রধান সংবাদ ১

স্টাফ রিপোর্টার : চাঁদপুর বালুবাহী নৌযান মালিক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৬ উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে মো. নাছির আহম্মদ ভুঁইয়া এবং সাধারণ সম্পাদক পদে ফরিদ আহমদ খাঁন শিপন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে চাঁদপুর শহরের এলিট চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভায় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। একই সঙ্গে তিন বছর মেয়াদি ১১ সদস্যের পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা কমিটির নামও প্রকাশ করা হয়।

নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— কোষাধ্যক্ষ মো.শহীদুল্লাহ ভূঁইয়া এবং সদস্য হিসেবে মো.হোসেন, মহিউদ্দিন বেপারী, মো.সোহেল রানা, মো.শাহজাহান খলিফা, মো.আনোয়ার হোসেন, মো.নজরুল ইসলাম, আবুল কালাম পাঠান ও মো. শাহজাহান পাটোয়ারী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমবায় কার্যালয়ের সহকারী নিবন্ধক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং চাঁদপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুন নাহার, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ডি এম শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালামসহ সমিতির সদস্যরা।

সভা শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং বালুবাহী নৌযান মালিকদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *