মতলব দক্ষিণে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে পৌর একাদশের জয়

মতলব দক্ষিণে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে পৌর একাদশের জয়

উপজেলা সংবাদ প্রধান সংবাদ ১ মতলব দক্ষিণ উপজেলা

জাহাঙ্গীর আলম প্রধান : মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতলব দক্ষিণে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে মতলব নিউ হোস্টেল মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়, যা স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহমেদ সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর এবং মতলব পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাঃ শোয়েব আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন মতলব পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুল ইসলাম সোহাগ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ক্রীড়া সংগঠকরা।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রীতি ম্যাচে মতলব পৌর একাদশ দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে উপজেলা একাদশকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *