ভূমি অফিসে হয়রানি বন্ধে কঠোর নির্দেশ জেলা প্রশাসকের

ভূমি অফিসে হয়রানি বন্ধে কঠোর নির্দেশ জেলা প্রশাসকের

উপজেলা সংবাদ চাঁদপুর সদর মতলব উত্তর উপজেলা স্লাইড

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। পরিদর্শনকালে তিনি ভূমি অফিসের সার্বিক কার্যক্রম, সেবার মান এবং সেবাগ্রহীতাদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা পর্যালোচনা করেন।

রোববার (৫ জুলাই) অনুষ্ঠিত এ পরিদর্শনে জেলা প্রশাসক ভূমি-সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে ভূমি সেবার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনের সময় তিনি ভূমি অফিসে আগত সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি কথা বলেন। সেবা গ্রহণে তাঁদের অভিজ্ঞতা, বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক।

ভূমি অফিসের সার্বিক কার্যক্রম পর্যালোচনা শেষে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে আহমেদ জিয়াউর রহমান বলেন, ভূমি সেবা নিতে এসে কোনো নাগরিক যেন হয়রানি বা অপ্রয়োজনীয় ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দ্রুত, স্বচ্ছ ও আন্তরিক সেবা নিশ্চিত করাই সংশ্লিষ্টদের প্রধান দায়িত্ব।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কামরুজ্জামান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *