ফরিদগঞ্জে পুকুরে ভাসমান বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদগঞ্জে পুকুরে ভাসমান বৃদ্ধের মরদেহ উদ্ধার

উপজেলা সংবাদ ফরিদগঞ্জ উপজেলা

ফরিদগঞ্জে পুকুরে ভাসমান বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদগঞ্জে পুকুরে ভাসমান বৃদ্ধের মরদেহ উদ্ধারফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নে একটি পুকুর থেকে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ ) বিকেলে উত্তর নদনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. শফিকুর রহমান (৬৫) কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে পরিবার।

নিহত শফিকুর রহমান উপজেলার ৭ নম্বর পাইকপাড়া উত্তর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উপাধীক উত্তর তফাদার বাড়ির মৃত মুনসুর আলী তফাদারের ছেলে।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, শফিকুর রহমান দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এ কারণে তিনি প্রায়ই বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন। গত বৃহস্পতিবার তিনি কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে বের হয়ে যান। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উত্তর নদনা মাইজ্জার বাড়ির একটি পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত আছে।

স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে শোকের আবহ বিরাজ করছে। পরিবারও শফিকুর রহমানের মৃত্যুকে ঘিরে গভীর শোক প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *