রাজীব চন্দ্র শীল : কচুয়া উপজেলার আইনগিরী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই) বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, দাতা সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা আইনগিরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মো. শরীফুল হক শাহজীকে মনোনীত করেছে। পরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং নবনির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট ফোরামের আহ্বায়ক মোহাম্মদ জামাল হোসেন তালুকদার অনুষ্ঠানে সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ খায়রুল আবেদীন মিয়া স্বপন। প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সমন্বয়ক প্রফেসর আব্দুল ওয়াদুদ মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি আজিজ উল্লাহ মাস্টার, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাস, ১০ নম্বর গোহট উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ শাহ আলম পাটোয়ারী, উপজেলা যুবদলের সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন শাক্কু ও হেলাল উদ্দিন খোকন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ নয়ন এবং অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ নাসির উদ্দিন প্রধান।
এ সময় কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি কাউসার আলমসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, দাতা সদস্য ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কোরআন তেলাওয়াত করেন দশম শ্রেণির শিক্ষার্থী মুহাম্মদ আবদুর রাজ্জাক এবং গীতা পাঠ করেন একই শ্রেণির শিক্ষার্থী সুরবী সরকার মেঘলা।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে অতিথিরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। আয়োজকরা জানান, শিক্ষা কার্যক্রমে অভিভাবকদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

