মতলব দক্ষিণে একাধিক মাদক মামলার দুই আসামি গ্রেফতার

মতলব দক্ষিণে একাধিক মাদক মামলার দুই আসামি গ্রেফতার

উপজেলা সংবাদ প্রধান সংবাদ ১ মতলব দক্ষিণ উপজেলা

মতলব দক্ষিণ প্রতিনিধি : মতলব দক্ষিণ উপজেলায় একাধিক মাদক মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) গভীর রাতে পৃথক অভিযানে ১৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ গ্রাম গাঁজাসহ জহিরুল ইসলাম (৪৫) ও সুমন সওদাগর (৩২)কে আটক করা হয়।

গ্রেফতারকৃত জহিরুল ইসলাম চাঁদপুর সদর উপজেলার ধনপর্দী গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। তার বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে, যার মধ্যে ৭টি মাদক মামলা এবং ৩টি অন্যান্য মামলা রয়েছে।

অন্যদিকে সুমন সওদাগর মতলব পৌরসভার চরমুকুন্দী গ্রামের মো. ফরিদ সওদাগরের ছেলে। তার বিরুদ্ধে ৩টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান মানিকের নেতৃত্বে অভিযানে অংশ নেন পুলিশ কর্মকর্তারা।
এসআই সুজিত চন্দ্র দে সঙ্গীয় ফোর্স নিয়ে চরমুকুন্দী গ্রামের ফরিদ সওদাগরের বসতঘর থেকে সুমন সওদাগরকে ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন।

একই রাতে এসআই মো. ইউনুছ মিয়া পৃথক অভিযান চালিয়ে মোবারকদী এলাকা থেকে জহিরুল ইসলামকে ১৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।

ওসি মোঃ হাফিজুর রহমান মানিক বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *