জেলা কারাগার সংলগ্ন ফাইভ স্টার পার্কের পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

জেলা কারাগার সংলগ্ন ফাইভ স্টার পার্কের পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

উপজেলা সংবাদ কচুয়া উপজেলা চাঁদপুর সদর প্রধান সংবাদ

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে নিখোঁজের একদিন পর কচুয়া উপজেলার এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে জেলা কারাগার সংলগ্ন ফাইভ স্টার পার্ক এলাকার একটি পুকুর থেকে ৭০ বছর বয়সী সামসুল আলমের মরদেহ উদ্ধার করা হয়। তিনি কচুয়া উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার থেকে সামসুল আলম নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন ফাইভ স্টার পার্কের এলাকায় পুকুরে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে জেলা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরে পরিচয় নিশ্চিত করে।

নিহত সামসুল আলম কচুয়া উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা গেছে, তার স্ত্রী চাঁদপুর জজ কোর্টে কর্মরত আছেন।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফয়েজ আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *