চাঁদপুরে জাস্টট্রিপ ডটনেটের নতুন শাখার যাত্রা শুরু

উপজেলা সংবাদ চাঁদপুর সদর প্রধান সংবাদ

চাঁদপুরে জাস্টট্রিপ ডটনেটের নতুন শাখার যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক : ভ্রমণ, ভিসা, হজ-ওমরাহ, বিমান টিকিট ও হোটেল বুকিংসহ বিভিন্ন সেবা নিয়ে চাঁদপুরে কার্যক্রম শুরু করেছে জাস্টট্রিপ ডটনেট। শনিবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনের তৃতীয় তলায় প্রতিষ্ঠানটির নতুন শাখার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি বলেন, সাংবাদিকতা পেশায় দীর্ঘদিন কাজ করার সুবাদে ভালো ট্রাভেল এজেন্সির পাশাপাশি প্রতারক এজেন্সির কর্মকাণ্ডও দেখেছেন। অনেক প্রতিষ্ঠান সুনামের সঙ্গে সেবা দিলেও কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে হজের জন্য টাকা নেওয়ার পর তাদের দিনের পর দিন হয়রানি করার অভিযোগ রয়েছে। এ ধরনের ঘটনা বিভিন্ন সময় গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে।

সোহেল রুশদী বলেন, চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় হজ ও ট্রাভেল এজেন্সির নামে অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানের কিছু বিষয়ে খোঁজ নিয়ে দেখা গেছে, তাদের লাইসেন্স অন্য ব্যক্তির নামে। এ ক্ষেত্রে কেউ মামার লাইসেন্স, আবার কেউ চাচার লাইসেন্স ব্যবহার করার কথা জানান। এভাবে বিভিন্ন নামে অনেক এজেন্সি পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা তৈরি হলে এবং প্রতিষ্ঠানটি বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করলে সেখানে সমস্যা থাকে না। একজন গ্রাহক কোন এজেন্সিকে বিশ্বাস করবেন, সেটি মূলত প্রতিষ্ঠানের কার্যক্রম ও সেবার মানের ওপর নির্ভর করে।

জাস্টট্রিপ ডটনেট দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করছে বলে উল্লেখ করে তিনি বলেন, নতুন করে চাঁদপুরে শাখা চালু হওয়ায় প্রতিষ্ঠানটির সামনে স্থানীয় গ্রাহকদের সেবা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। নিজেদের সুনাম অক্ষুণ্ন রেখে মানুষের আস্থা অর্জন করতে পারলে গ্রাহকের আগ্রহ বাড়বে।

তিনি আরও বলেন, গ্রাহকদের সঙ্গে যে প্রতিশ্রুতি দেওয়া হবে, তা যথাযথভাবে পালনের চেষ্টা করতে হবে। এতে মানুষের মধ্যে প্রতিষ্ঠানের প্রতি বিশ্বাস তৈরি হবে এবং তারা সেবাগ্রহণে আগ্রহী হবেন।

চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি জাস্টট্রিপ ডটনেটের চাঁদপুর শাখার সফলতা কামনা করে বলেন, মানুষের আস্থা অর্জন করাই গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে কার্যক্রম পরিচালনা করে গ্রাহকদের বিশ্বাস অর্জন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম. এ. লতিফ, চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার (শরীফ), পুরান বাজার ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল আলম, জাস্টট্রিপ ডটনেটের কর্ণধার ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান ভূইয়া, এডুকেশন কনসালটেন্ট শরীফ মো. আবু তারেক এবং মার্কেটিং ডিরেক্টর আশরাফুল আলম লিটন।

জাস্টট্রিপ ডটনেট একটি আধুনিক ও গ্রাহককেন্দ্রিক ভ্রমণসেবা প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন সেবা এক প্ল্যাটফর্মে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। এর মধ্যে রয়েছে ভ্রমণ, ভিসা, বিমান টিকিট, হোটেল, ট্যুর প্যাকেজ, হজ ও ওমরাহ ব্যবস্থাপনা এবং চিকিৎসা ভ্রমণ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, শুধু বুকিং সেবার মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ না রেখে ভ্রমণ পরিকল্পনা থেকে যাত্রার শেষ পর্যন্ত গ্রাহকদের নির্ভরযোগ্য, স্বচ্ছ ও পেশাদার সহযোগিতা দেওয়ার লক্ষ্য রয়েছে তাদের।

চাঁদপুর শাখা থেকে হজ ও ওমরাহ প্যাকেজ, ভিসা সহায়তা, ট্যুর প্যাকেজ, চিকিৎসা ভ্রমণ সহায়তা, বিমান টিকিট এবং হোটেল বুকিংসহ বিভিন্ন সেবা পাওয়া যাবে।

গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগত ভ্রমণ পরিকল্পনা, স্বচ্ছ সেবা, গ্রাহক সহায়তা, প্রতিযোগিতামূলক মূল্যে বিভিন্ন প্যাকেজ এবং শুরু থেকে শেষ পর্যন্ত সার্বিক সহযোগিতাও দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শিক্ষাসংক্রান্ত সেবার আওতায় বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচনে পরামর্শ, ফাইল মূল্যায়ন, সহজ ও দ্রুত ভর্তি প্রক্রিয়া এবং ভিসা আবেদনে সহায়তার ব্যবস্থাও রয়েছে।

প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য ভ্রমণকে সহজ, স্বাচ্ছন্দ্যময় ও নির্ভরযোগ্য করা। গ্রাহকের প্রয়োজন অনুযায়ী শুরু থেকে শেষ পর্যন্ত প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *