হাজীগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায় জুমার নামাজ আদায় করতে গিয়ে ১৪ বছর বয়সী কিশোর শাওন তালুকদার নিখোঁজ হয়েছে। শুক্রবার (৫ জুন, ২০২৬) দুপুরে নামাজে যাওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে পরিবার।
নিখোঁজ শাওন তালুকদার ওই এলাকার বাসিন্দা এমরান তালুকদার ও কুলছুমা বেগমের সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শাওন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে বলাখাল রেলওয়ে জামে মসজিদে যায়। নামাজ শেষে সে আর বাড়ি ফিরে আসেনি। এরপর সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ হওয়ার সময় শাওনের গায়ের রং ছিল কালো। সে মাথায় সাদা টুপি, গায়ে গোলাপি রঙের পাঞ্জাবি এবং ক্রিম রঙের পায়জামা পরিহিত ছিল।
পরিবার জানিয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি শাওনের অবস্থান সম্পর্কে তথ্য পেলে দ্রুত নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে— ০১৮২৪-৯৮৮২০০ এবং ০১৭৮৬-৯৭৪০০৩ ।
শাওনের পরিবার সন্তানের দ্রুত ও নিরাপদ ফিরে আসার জন্য সকলের সহযোগিতা কামনা করেছে।

