শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সভায় ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা

শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সভায় ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা

উপজেলা সংবাদ প্রধান সংবাদ শাহরাস্তি উপজেলা

জাহাঙ্গীর আলম ভুইয়া : শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সভা রবিবার (১২ জুলাই) বিকেল ৪টা ৩০ মিনিটে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সেন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে বিভিন্ন গঠনমূলক মতামত ও গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন। সংগঠনের কার্যক্রমকে আরও কার্যকর ও সুসংগঠিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সজল পাল, সহ-সভাপতি স্বপন কর্মকার মিঠুন ও জাহাঙ্গীর আলম হৃদয়, কার্যনির্বাহী সদস্য ফারুক আহমেদ চৌধুরী ও ফয়েজ আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবিব পাটওয়ারী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা আল শিহাব, সমাজসেবা সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, আপ্যায়নবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নয়ন এবং সদস্য হাসানুজ্জামান, মাহবুব আলম, হাসান আহমেদ বাবলু, মোসাদ্দেক হোসেন জুয়েল, রকি চন্দ্র সাহা ও মাহমুদুল হাসানসহ অন্যান্য সদস্য।

সভা শেষে সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল এবং সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সেন্টু উপস্থিত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে শাহরাস্তি প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন ও কার্যক্রম এগিয়ে নিতে সকলের আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *