ফরিদগঞ্জে ১৫ নারীর হাতে সেলাই মেশিন তুলে দিল সেবাসংঘ

ফরিদগঞ্জে ১৫ নারীর হাতে সেলাই মেশিন তুলে দিল সেবাসংঘ

উপজেলা সংবাদ প্রধান সংবাদ ফরিদগঞ্জ উপজেলা

ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নে ১৫ জন অসহায় ও সুবিধাবঞ্চিত নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে সামাজিক সংগঠন ভাওয়াল নবজাগরণ সেবা সংঘ। সংগঠনটির উদ্যোগে এবং সমাজসেবক মো. রুবেল পাটওয়ারীর অর্থায়নে শনিবার (১১ জুলাই) বিকেলে এ সহায়তা প্রদান করা হয়।

সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগী নারীদের হাতে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। আয়োজকদের মতে, এই উদ্যোগ নারীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ভাওয়াল নবজাগরণ সেবা সংঘের সভাপতি শাহাবুদ্দিন ইমনের সভাপতিত্বে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রপ্রবাসী সমাজসেবক মো. জাহাঙ্গীর আলম মিজি, সংগঠনের সহ-সভাপতি ও সমাজসেবক মো. রুবেল পাটওয়ারী এবং সহ-সভাপতি মো. সাদ্দাম হোসেন।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি রাজু আহাম্মেদ পাটওয়ারী, কোষাধ্যক্ষ ইয়াছিন গাজী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহাবুদ্দিন পাটওয়ারীসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে কর্মমুখী সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেলাই মেশিনের মাধ্যমে উপকারভোগীরা আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন এবং পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবেন।

তারা আরও জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ভাওয়াল নবজাগরণ সেবা সংঘ ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

অনুষ্ঠানের শেষপর্বে ১৫ জন উপকারভোগী নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *