ফরিদগঞ্জে তিন বন্ধুর আধুনিক লন্ড্রি সেবার যাত্রা শুরু

ফরিদগঞ্জে তিন বন্ধুর আধুনিক লন্ড্রি সেবার যাত্রা শুরু

উপজেলা সংবাদ প্রধান সংবাদ ফরিদগঞ্জ উপজেলা

শাখাওয়াত হোসেন মিন্টু : চাঁদপুরের ফরিদগঞ্জে তিন তরুণ উদ্যোক্তার যৌথ উদ্যোগে ফরিদগঞ্জ ড্রাই ওয়াশ এন্ড লন্ড্রি সার্ভিস নামে একটি আধুনিক ড্রাই ওয়াশ ও লন্ড্রি প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। রোববার (১২ জুলাই) বিকেলে প্রতিষ্ঠানের উদ্বোধনের মধ্য দিয়ে তাদের দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তব রূপ পায়।

উদ্যোক্তা মমিনুল ইসলাম সুমন, মাহবুব আলম ও নূরে আলম সবুজ জানান, দীর্ঘদিন ধরেই তারা একসঙ্গে সেবামূলক ও ব্যবসায়িক একটি প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা করছিলেন। সেই পরিকল্পনার অংশ হিসেবে আধুনিক প্রযুক্তিনির্ভর ড্রাই ওয়াশ ও লন্ড্রি সেবা চালু করা হয়েছে।

প্রতিষ্ঠানটিতে সম্পূর্ণ আধুনিক ড্রাই ওয়াশ মেশিনের মাধ্যমে হাতের স্পর্শ ছাড়াই বিভিন্ন ধরনের পোশাক, কম্বলসহ প্রয়োজনীয় কাপড় পরিষ্কারের ব্যবস্থা রাখা হয়েছে। উদ্যোক্তাদের দাবি, আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে গ্রাহকরা নিরাপদ ও মানসম্মত সেবা পাবেন।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মমিনুল ইসলাম খান। দোয়া শেষে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীরা ফিতা কেটে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজারের ব্যবসায়ী মহসিন পাটোয়ারী, হাবিবুর রহমান, সৌরভ খান, আবুল হোসেন, সাইফুল ইসলাম, মাসুদ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রতিষ্ঠানের অন্যতম উদ্যোক্তা মমিনুল ইসলাম সুমন বলেন, তার অপর দুই অংশীদার এ খাতে অভিজ্ঞ। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দক্ষ জনবল দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করা হবে। এছাড়া গ্রাহকদের সুবিধার্থে স্বল্পমূল্যে হোম ডেলিভারি সেবা চালুর ব্যবস্থাও রাখা হয়েছে।

ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার বিপরীতে খাদিজা কম্পিউটার সেন্টারের পাশে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের জন্য আধুনিক লন্ড্রি ও ড্রাই ওয়াশ সেবা সহজলভ্য করাই উদ্যোক্তাদের প্রধান লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *